সাংবাদিক শাহীন আহমদের মায়ের মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

Surma Times
1 Min Read

মাই টিভি সিলেট ব্যুরো অফিসের স্টাফ ক্যামেরাম্যান, সিলেটভিউটুয়েন্টিফোর ডটকম এর স্টাফ ফটোগ্রাফার ও ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য শাহীন আহমদ-এর মাতা আনোয়ারা বেগম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
গতকাল শনিবার এক যৌথ শোক বার্তায় শোক প্রকাশ করেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, এডভোকেট সামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি

Share This Article