ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ : আহত ৮

Surma Times
1 Min Read

সুরমা টাইমস ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আহত হয়েছেন ৮জন। নিহতরা হচ্ছে উপজেলার সৈয়দপুর গ্রামের চুরুক আলম (৫৫) ও মাদারবাজার এলাকার লিলা রবি দাস (৪৫)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কাশিকাপন, ও তাজপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চুরুক আলম মারা যান। অপরদিকে বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের কাশিকাপন এলাকায় সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৮০১৮) নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পরে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ৫ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধিন অবস্থায় আহত লিলা রবি দাস মারা যান। আহতদের মধ্যে মাটি আইন গ্রামের সিরাজ মিয়ার অবস্থা আশংঙ্কাজনক বলে সূত্রে জানা গেছে।

Share This Article