বুধবার, 25 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেট

১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আমারদেশ পাঠকমেলার আলোচনা সভা

Last updated: সেপ্টেম্বর 24, 2014 9:28 অপরাহ্ন
Published: সেপ্টেম্বর 24, 2014
Amar Desh PatokMela Sylhet Photo 24 09 14
Amar Desh PatokMela Sylhet Photo 24 09 14
SHARE

গনতন্ত্র ও মুক্ত সংবাদপত্রের জন্য সম্পাদক মাহমুদুর রহমান-এর মুক্তি সময়ের দাবী
——মুকতাবিস-উন-নুর

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূন্যভুমি পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নুর বলেছেন, দেশ-জাতির কল্যানে ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৈনিক আমার দেশ একটি উজ্জ্বল নক্ষত্র। আর পত্রিকার কারারুদ্ধ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান একটি প্রেরনার নাম। সত্য প্রকাশে যুগ যুগ ধরে আদর্শবান সাহসী কলম সৈনিকেরা ক্ষমতাসীনদের রোষানলে পড়ে লাঞ্চিত হয়েছেন। সাংবাদিকতার জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সাহসী কলম যোদ্ধা মাহমুদুর রহমান যে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন এর সুফল জাতি একদিন না একদিন ভোগ করবেই। গনত্রন্ত্র ও মুক্ত সংবাদপত্রের জন্য সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি সময়ের অপরিহার্য দাবী। কোন গণমাধ্যকে বন্ধ করে দেয়া এবং সম্পাদককে গেফতার করে রিমান্ডের নামে নির্যাতন ও কারারুদ্ধ করে রাখা গনতন্ত্রের জন্য অশনি সংকেত।
তিনি গতকাল বুধবার দৈনিক আমার দেশ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট পাঠকমেলা ঘোষিত ২দিনব্যাপী কর্মসুচীর শেষ দিনে আমার দেশ পাঠকমেলা সিলেট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স হলে আমার দেশ পাঠকমেলা সিলেট-এর সভাপতি ডা: হোসাইন আহমদ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারী এমজেএইচ জামিল ও সহ-সেক্রেটারী সুলায়মান আল মাহমুদ-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সিলেট সুরমা‘র নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, দৈনিক সিলেটের ডাক-এর সাহিত্য সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-এর পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারন সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম।
সিলেট পাঠকমেলার সদস্য হাফেজ আব্দুুল আহাদ-এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠকমেলার সমাজকল্যান সম্পাদক ও তরুন সমাজ সেবক জাহেদ আহমদ তালুকদার, সাপ্তাহিক অপূর্ব সিলেট ও নিউজচেম্বার টুয়েন্টিফোর ডট কম সম্পাদক তাওহীদুল ইসলাম, দৈনিক বিজয়ের কন্ঠ নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, সিলেট বিভাগ যুব পদকপ্রাপ্ত ফোরাম-এর সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব, দৈনিক সিলেট সুরমার ফটো সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম তালুকদার, আমার দেশ পাঠকমেলা সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ইয়াহইয়া আহমদ মারুফ, ছাত্রদল নেতা ওমর মাহবুব ও রাসেল চৌধুরী, পাঠকমেলার সদস্য নাজমুল হক চৌধুরী, শামছুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও সুস্থতা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা এমরান আলম।
নেতৃবৃন্দ বলেন, পত্রিকার ছাপাখানা বন্ধ করে শত শত সংবাদকর্মী ও এর সাথে সংশ্লিষ্ট হাজার হাজার কর্মকর্তাদের বেকারত্বের দিকে ঠেলে দেয়া কোন গনতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। বিরোধী মতের পত্রিকা ছাড়া গনতন্ত্র সুসংগহত হতে পারে না। মাহমুদুর রহমান বিগত দিনে দেশের গুরুত্বপুর্ন সেক্টরে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। শেষ জীবন এসে দেশ ও জাতির কল্যানে সত্যের পক্ষে কলম ধরায় তাঁর উপর এমন নিপীড়ন ও লাঞ্চনা কোন দেশপ্রেমিক জনতা মেনে নিতে পারে না। গনতান্ত্রিক শাসন নিশ্চিত করার বৃহত্তর স্বার্থেই গনমাধ্যমের কন্ঠরোধ করার মানসিকতা পরিহার করে সরকারের উচিত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দিয়ে পত্রিকার ছাপাখানা খুলে দেয়া।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান - Surma Times Archive
সিলেট

কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

এপ্রিল 29, 2016
সিলেটে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই - Surma Times Archive
শাহপরানসিলেট

সিলেটে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?