শুক্রবার, 20 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
প্রবাস বাংলাসুরমা টাইমস এক্সক্লুসিভ

জিয়ার নামে নামফলক লাগানো হয়েছে, আনুষ্ঠানিকতা বাকি

Last updated: সেপ্টেম্বর 14, 2014 5:18 পূর্বাহ্ন
Published: সেপ্টেম্বর 14, 2014
ANA PIC
ANA PIC
SHARE

শিকাগো সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

জিয়াউর রহমানের নামে সড়কে নামফলক। ছবি- এনা।
জিয়াউর রহমানের নামে সড়কে নামফলক। ছবি- এনা।

নিউইয়র্ক থেকে এনা: বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ করায় যুক্তরাষ্ট্রের ইলিনয়স রাজ্যের শিকাগো সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শিকাগোর বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে একজন এটর্নির মাধ্যমে গত ১২ সেপ্টেম্বর (স্থানীয় সময়) শুক্রবার মামলাটি দায়ের করেন। অন্যদিকে জিয়াউর রহমানের নামে সড়ক নামকরণের বিষয়টির এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কারণ ইতিমধ্যেই সড়কে নেমপ্লেট লাগানো হয়েছে।
এদিকে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে একই দিন বিকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিকাগো সিটি মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা শিকাগো সিটি হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা জিয়াউর রহমানকে একজন স্বৈরশাসক বলে উল্লেখ করেন।
শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সেখানকার একটি সড়কের নাম জিয়াউর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত হয়। স্থানীয় সময় রোববার ওই সড়কের নামফলক আনুষ্ঠানিভাবে উদ্বোধন করার কথা। নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র বিএনপির শতাধিক নেতৃবৃন্দ ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। উদ্বোধনের পর রাতে স্থানীয় বিএনপি সেখানে একটি আনন্দ সমাবেশও করবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, শিকাগো সিটিতে কোনো বিতর্কিত ব্যক্তির নামে সড়কের নাম বা স্মৃতিচিহ্ন স্থাপন না করার বিধান রয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান একজন বিতর্কিত ব্যক্তি। শুধু বিতর্কিত নন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখলকারী একজন সামরিক স্বৈরশাসকও ছিলেন। তার বিরুদ্ধে সামরিক ক্যুসহ বহু হত্যাকা-ের অভিযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ আদালত জিয়াউর রহমানের শাসনামলকে অবৈধ ঘোষণা করেছেন। তিনি আরো জানান, স্থানীয় বিএনপির লোকজন ইতিহাস বিকৃত করে ও মিথ্যা তথ্য দিয়ে জিয়ার নামে সড়কের নামকরণের আবেদন করেছেন। আমরা সিটি মেয়রের বরাবরে প্রয়োজনীয় তথ্যসহ একটি স্মারকলিপি দিয়েছি। সিটি কর্তৃপক্ষ বিষয়টি অনুসন্ধান করবেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ ও আবুল কাসেম, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী ও আব্দুস সামাদ আজাদ, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সিনিয়র কার্যকরী সদস্য শাহানারা রহমান, কার্যকরী সদস্য টিটু রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাখাওয়াত বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, ব্রকলিন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মনির চৌধুরী, শামসুল ইসলাম, বর্ষণ ইসলাম, শাগ শওকতুল আলম, আলম চৌধুরী, ওয়াহেদ আহমদ প্রমূখ।
এদিকে ‘জিয়াউর রহমান ওয়ে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা শিকাগো যাচ্ছেন। ইমিধ্যে তাদের অনেকেই শিকাগো পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এনাকে জানান, জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারও ছিলেন। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এ কারণেই একজন মহান ব্যক্তি হিসাবে হিসাবে তার নামে শিকাগো সিটির একটি সড়কের নামকরণ করাা হয়েছে। রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সেখানকার মেয়র ও কাউন্সিলররা। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইমিধ্যে তিনিনহ অনেকেই শিকাগো পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, সোহরাব হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, সাঈদুর রহমান সাঈদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার - Surma Times Archive
প্রবাস বাংলা

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার

মে 25, 2026
বাংলাদেশ  রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে রুমু সভাপতি, রানা সাধারণ সম্পাদক - Surma Times Archive
প্রবাস বাংলা

বাংলাদেশ রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে রুমু সভাপতি, রানা সাধারণ সম্পাদক

এপ্রিল 29, 2016
বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সাথে ফখরুদ্দিনের মতবিনিময় - Surma Times Archive
প্রবাস বাংলা

বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সাথে ফখরুদ্দিনের মতবিনিময়

এপ্রিল 29, 2016
ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু - Surma Times Archive
ছাতকসুরমা টাইমস এক্সক্লুসিভ

ছাতকের ঘূর্ণিঝড়ের ছোবল থেকে যেভাবে ফিরে আসলো দুই শিশু

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?