ছাত্রদল নেতা জিলু খুনের ঘটনার সম্পৃক্ততার অভিযগে গণধোলাই

Surma Times
1 Min Read

321321321সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর ছাত্রদল নেতা ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি জিল্লুল হক জিলু খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। আবির (২২) নামের ওই যুবককে পুলিশী প্রহরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়াস্থ শাহ রুমির মাজারের পাশ থেকে তাকে আটক করে জনতা।
আটক আবির সুবিদবাজার বনকলাপাড়া এলাকার জাহিদুল মৃধার ছেলে। তার বাবা সুবিদবাজার মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি।
কোতোয়ালী থানার ওসি মনিরুল ইসলাম জানান- জিলু হত্যা মামলার এজহারে আবিরের নাম নেই। তবে এর আগে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা জানিয়েছে। জনতার ধোলাইয়ে আহত হওয়ায় আবিরকে পুলিশ প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ জুন নগরীর সুবিদবাজারে নিজ দলের ক্যাডারদের হামলায় খুন হন ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে ছাত্রদলের ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

Share This Article