বুধবার, 25 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজনীতি

দক্ষিণ সুরমায় বিএনপির আহবায়ক কমিটির সভায় হাতাহাতি : সভা পন্ড

Last updated: আগস্ট 8, 2014 4:24 পূর্বাহ্ন
Published: আগস্ট 8, 2014
BNP Logo
BNP Logo
SHARE

সুরমা টাইমস রিপোর্টঃ হাতাহাতি ও বিশৃংখলার মধ্য দিয়ে পন্ড হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা বিএনপির ১০ ইউনিয়নের আহবায়ক কমিটির সভা। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দাউদপুরে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরীর বাড়িতে এ সভা অনুষ্টিত হয়। সভায় দলের ত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদেরকে অবগত না করে একটি কুচক্রী মহলের ইন্ধনে আহবায়ক কমিটি গঠন করায় তারা বিভিন্ন ইউনিয়নের কমিটিগুলো প্রত্যাখান করেছেন। তবে উপজেলা বিএনপির আহবায়ক শফি আহমদ চৌধুরী জানান উক্ত সভায় কোন হাতাহাতি কিংবা সভা পন্ড হয়নি। বহিরাগত কিছু সন্ত্রাসী বিশৃংখলার চেষ্টা করলেও তাদের সভা থেকে বাহির করে দেওয়া হয়।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির এক সভা মঙ্গলবার মোল্লারগাও গ্রামের বিএনপি নেতা কনা মিয়ার বাড়িতে অনুষ্টিত হয়। এতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরামর্শ ছাড়াই এক সাথে ১০ ইউনিয়ন বিএনপির আহবায়কের নাম প্রকাশ করা হয়। বৃহস্পতিবার দাউদপুরে শফি আহমদ চৌধুরীর বাড়িতে অনুষ্টিত সভায় প্রত্যেক ই্উনিয়ন বিএনপির ১১ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। কিন্তু জালালপুর, দাউদপুর ও কুচাইসহ কয়েকটি ইউনিয়নের তালিকা প্রকাশ কালে আপত্তি আসে উপজেলা বিএনপির আহবায়কের কাছে।
অভিযোগকারীরা বলেন দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা ছিলেন ও মামলার আসামী হয়েছেন তাদেরকে বাদ দিয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি করা হচ্ছে। এ নিয়ে উপজেলা আহবায়ক শফি আহমদ চৌধুরী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদের সাথে অভিযোগকারীদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আলী আহমদ পন্থি লোকদের সাথে শুরু হয় হাতাহাতি। চরম বিশৃংখলার এক পর্যায়ে সভাটি পন্ড হয়ে যায়। এ সময় কয়েকজন সিনিয়র নেতা লাঞ্চিত হওয়ার ঘটনাও ঘটে। নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন ইউনিয়ন বিএনপি নেতা অভিযোগ করেন একটি কুচক্রী মহল নতুন করে দক্ষিণ সুরমায় আস্তানা তৈরি করে বিএনপি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তারা উপজেলা বিএনপির আহবায়ক শফি আহমদ চৌধুরীকে কু-পরামর্শ দিয়ে দলকে দ্বিধাবিভক্ত করার জন্য ইউনিয়ন পর্যায়েও পকেট কমিটি গঠনের নানা ষড়যন্ত্র ও চক্রান্তে মেতে উঠেছে। দলের আহবায়ক কমিটিতে আন্দোলন সংগ্রামে থেকে বিভিন্ন মামলার আসামী হয়েছেন তাদেরকে কমিটিতে না রেখে বসন্তের কুকিলের মতো আর্বিভূত লোকদের দিয়ে কমিটি গঠন করা হচ্ছে। তবে যে কোন কিছুর বিনিময়ে দালাল ও কুচক্রী মহলকে প্রতিহত করা হবে।
এ ব্যাপারে শফি আহমদ চৌধুরী বলেন বহিরাগত কিছু সন্ত্রাসী আমাদের সভায় ঢুকে যায়। তারা দলের কোন সদস্য নয়। বিগত দিন তারাই জামায়াতের পক্ষ নিয়ে কাজ করেছিলো। আমারা তাদের সভা থেকে বের করে বিতাড়িত করেছি। আহবায়ক কমিটির সভা পন্ড কিংবা হাতাহাতি হয়নি। বরং সুন্দর ও সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন যারা অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
জঙ্গি দমনে সহযোগিতা করতে চায় বিএনপি - Surma Times Archive
রাজনীতি

জঙ্গি দমনে সহযোগিতা করতে চায় বিএনপি

এপ্রিল 29, 2016
শিগগিরই পুর্ণাঙ্গ হচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি - Surma Times Archive
রাজনীতিসিলেট

শিগগিরই পুর্ণাঙ্গ হচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি

এপ্রিল 29, 2016
প্রধানমন্ত্রীর অনুরোধে বক্তব্য দিতে গিয়ে বিপাকে সাংসদ - Surma Times Archive
রাজনীতি

প্রধানমন্ত্রীর অনুরোধে বক্তব্য দিতে গিয়ে বিপাকে সাংসদ

এপ্রিল 28, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?