Tuesday, 26 May 2026
  • Photo Card
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সারা দেশ

নড়াইলে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ৩

Surma Times
Last updated: March 24, 2014 6:46 pm
Surma Times
Share
SHARE

নড়াইল প্রতিনিধি: নড়াইলে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জন নিহত হয়েছে। জানা যায়, আটদিন মৃত্যুর সাথে লড়ে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা সরিদ মোল্যার (৫৫) মারা গেছেন। গতকাল রোববার (২৩ মার্চ) রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সরিদ মোল্যাার লাশ ঢাকা থেকে সোমবার (২৪ মার্চ) গ্রামের বাড়ি কালিয়া উপজেলার কৃঞ্চপুর গ্রামে আনা হয়েছে। এদিকে, এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে কৃঞ্চপুর গ্রামে প্রতিপক্ষের ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। আগুন দেয়া হয়েছে ওই গ্রামের সাবু মোল্যার বাড়িতে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু অপহরণ ঘটনার প্রতিবাদ করায় গত ১৫ মার্চ বেলা ১১টার দিকে নড়াইল সদরের সিঙ্গাশোলপুর বাজারের দক্ষিণ এলাকায় সরিদ মোল্যার দু’হাত হাত ও পায়ের রগ কেটে দেয় সন্ত্রাসীরা। তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ আরও জানায়, চাঁচুড়ি ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের আবু বাদ্যকারের মেয়েকে (১৩ বছর) স্কুলে যাবার পথে একই গ্রামের পলাশ (১৮), সাইফুল (১৯) ও কাসেম (১৮) তাকে উত্যক্ত করতা। এক পর্যায়ে গত ১৩ মার্চ সকালে স্কুলে যাবার পথে ওই গ্রাম (কৃঞ্চপুর) থেকে মেয়েটিকে ওই তিন যুবক অপহরণ করে। পরেরদিন (১৪ মার্চ) আবু বাদ্যকারের স্ত্রী রেবেকা বেগম কালিয়া থানায় মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারী ও তাদের লোকজন ১৫ মার্চ সকালে আবু বাদ্যকারের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় আবু বাদ্যকার ও তার স্ত্রী রেবেকা বেগম আহত হন। আহতদের নসিমনে করে যশোর নোয়াপাড়ায় নেয়ার পথে সিঙ্গাশোলপুর বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে ওৎ পেতে থাকা কৃষ্ণপুর গ্রামের কয়েক সন্ত্রাসী নসিমন ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে সরিদ মোল্যার দুই হাত ও পায়ের রগ কেটে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃঞ্চপুর গ্রামের একটি মেয়েকে অপহরণ ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা সরিদ মোল্যার হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এছাড়া নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের কাইজদাহ গ্রাম থেকে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে কাইজদাহ গ্রামের একটি রাস্তার পাশে লাশটি পড়ে ছিল। নিহত যুবকের নাম সাহেদ আলী (২০)।- সাহেদ যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের হাসান শেখের ছেলে। শেখহাটি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামে আব্দুর রাজ্জাক মোল্যাকে (৫০) পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। রোববার ভোরে তিনি মারা যান। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গম মাড়াইকে কেন্দ্র করে শনিবার (২২ মার্চ) দুপুরে নিহত রাজ্জাক মোল্যার স্ত্রীর সাথে প্রতিবেশিদের ঝগড়া হয়। এক পর্যায়ে প্রতিবেশিরা আব্দুর রাজ্জাককে লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । এছাড়াও নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা থেকে রতœা সিকদার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামীর নাম অমিত বিশ্বাস। রতœার শরীরে আঘাতের চিহৃ রয়েছে এবং কান দিয়ে রক্ত ঝরছিল। সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে তিনটায় নড়াইল সদর হাসপাতালের লাশের ময়নাতদন্ত হয়েছে।

Share This Article
Email Copy Link Print
Previous Article নড়াইলে ৪ চরমপন্থি আটক
Next Article সাংবাদিক সুমির মায়ের মৃত্যূতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের শোক

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

সারা দেশ

ষ্টেডিয়াম থেকে বিপুল পরিমানের ভারতীয় মালামাল সহ আটক -৩

By Surma Times
সারা দেশ

ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় হয়েও কারাগারে গেলেন মওদুদ

By Surma Times
সারা দেশ

ঝিনাইদহে ৯৫ মামলায় বিএনপির ৩৮ হাজার নেতাকর্মী আসামী ॥ কারাগারে ২শ জন

By Surma Times
নারীসারা দেশসুরমা টাইমস এক্সক্লুসিভ

লঙ্ঘিত হচ্ছে শ্রম আইন : সাপ্তাহিক ছুটির দিনের মজুরি হতে বঞ্চিত চা-শ্রমিকরা

By Surma Times
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

About US


BuzzStream Live News: Your instant connection to breaking stories and live updates. Stay informed with our real-time coverage across politics, tech, entertainment, and more. Your reliable source for 24/7 news.
Top Categories
  • রাজনীতি
  • স্বাস্ত্য
Usefull Links
  • Blog
  • Buzzstream Home
  • Contact
  • History
  • Home
  • Log Out
  • Lost Password
  • My Feed
  • My Interests
  • My Saves
  • Photo Card
  • pollsarchive
  • Register
  • Reset Password
  • Your Profile
  • প্রবেশ
  • যোগাযোগ
  • সুরমা টাইমস পরিবার
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?