By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: অর্থমন্ত্রীর সামনে হট্টগোল : রেফারি লাঞ্ছিত : টুর্ণামেন্ট স্থগিত
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
সিলেটের শীর্ষ সংবাদ

অর্থমন্ত্রীর সামনে হট্টগোল : রেফারি লাঞ্ছিত : টুর্ণামেন্ট স্থগিত

Published: June 17, 2014
Share
SHARE

Abul Mal Footballসুরমা টাইমস রিপোর্টঃ নিজের নামে খেলা। তাই অর্থমন্ত্রী হাসিমাখা মুখ আরো হাস্যজ্জোল হয়ে ওঠেছিল। আগ্রহ ভরে খেলা দেখতে সোমবার সিলেট সফরে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। খেলা দেখতে যথারীতি উপস্থিত হন সিলেট জেলা স্টেডিয়ামে। সোমবার ছিল এই খেলায় সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও বালাগঞ্জ উপজেলা স্পোটিং’র মধ্যাকার ফাইনাল খেলা। যে খেলা দেখতে আগ্রহ ভরে অর্থমন্ত্রীর সিলেট আসা। কিন্তু সেই খেলায় দফায় দফায় হট্টগোল মারামারি। তাও আবার মন্ত্রীর সামনে। দফায় দফায় সংঘর্ষের ফলে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শেষ পর্যন্ত খেলা স্থগিত হয়ে গেলো। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮ টা ৪০ মিনিটের দিকে সিলেট জেলা স্টেডিয়ামে।
অর্থমন্ত্রীর উপস্থিতিতেই সিলেট জেলা স্টেডিয়ামে এএমএ মুহিত আন্ত: উপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হট্টগোল, মারামারি ও রেফারিকে লাঞ্ছিত করা হয়েছে। সবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় খেলা স্থগিত করা হয়। সোমবার রাত ৮ টা ৪০ মিনিটের দিকে সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা ও বালাগঞ্জ উপজেলা স্পোটিং’র মধ্যাকার ফাইনাল খেলা চলাকালে এ ঘটনা ঘটে।  খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করার কথা ছিল। সংঘর্ষের ঘটনায় রাত ৯ টায় অর্থমন্ত্রী ক্ষোভ নিয়ে মাঠ থেকে চলে যান। সংঘর্ষের ঘটনায় খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম তাৎনিক সভা ডেকে খেলা স্থগিত ঘোষণা করেছেন।
প্রত্যদর্শীরা জানান, সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে এএমএ মুহিত আন্ত: উপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। খেলার দ্বিতীয়ার্ধে সিলেট সদর উপজেলা ২-০গোলে এগিয়ে। খেলার দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের মাথায় রাত ৮ টা ৩৮ মিনিটের দিকে বালাগঞ্জের পে একজন খেলোয়ার ১টি গোল করেন। এসময় সদর উপজেলা ক্রীড়া সংস্থা একজন খেলোয়াড় বালাগঞ্জের খেলোয়াড়কে লাথি মেরে ফেলে দেন। এ কারণে সদর উপজেলার ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি।
এতে ক্ষিপ্ত হয়ে সদর উপজেলার অন্য খেলোয়াড়রা রেফারিকেও লাঞ্ছিত করে। তারা রেফারির গায়ের গেঞ্জিও টেনে-হিঁচড়ে ছিড়ে ফেলেন। তাৎনিক খেলা পরিচালনা কমিটি ও পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরআগে বিকেল ৫ টা ৫০ মিনিটে ফাইনাল খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে ২৫ মিনিটের মাথায় সদর উপজেলার পক্ষে একটি গোল করা নিয়ে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে প্রায় আধা ঘন্টা খেলা বন্ধ ছিল। পরে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে পূণরায় খেলা শুরু হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় হট্টগোল, রেফারি লাঞ্ছিতের ঘটনায় স্থগিত হলো এএমএ মুহিত (আবুল মাল আব্দুল মুহিত) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

You Might Also Like

নিজ দলের নেতার ওপর ছাত্রলীগ ক্যাডারদের হামলা
শামা হকের নামে নববর্ষের কার্ড, নগরজুড়ে আলোচনা
কোর্টপয়েন্টে বিএনপি ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টাধাওয়া : আহত ১০ : ওসি লাঞ্চিত
সিলেটের ৩৯৩ স্টোন ক্রাশার মেশিন বন্ধে আদালতের নির্দেশ
পিএসসি পরীক্ষায় সিলেটে পাশের হার ৯৬ দশমিক ৫০
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?