কমলগঞ্জে লিডিং ইনভার্সিটির ছাত্রের লাশ উদ্ধার

Surma Times
1 Min Read

lasমৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রুবেল আহমদ (২২) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০ টার দিকে বাদাইরদেউল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রুবেল সিলেট লিডিং ইনভার্সিটির সম্মান ২য় বর্ষের ছাত্র। নিহত রুবেল উপজেলার সমশেরনগর ইউনিয়নের বাদাইরদেউল গ্রামের মো: ইউনুস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রুবেলের পরীক্ষা ভালো না হওয়ায় সে তার নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আতœহত্যা করে। অনেকক্ষণ পরিবারের লোকজন কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

Share This Article