সোমবার, 26 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
কমলগঞ্জ

কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা’ উদযাপিত

Last updated: এপ্রিল 10, 2016 7:03 পূর্বাহ্ন
Published: এপ্রিল 10, 2016
কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা’ উদযাপিত - Surma Times Archive
SHARE

Adibashi  Borsha boron kamalganj pic-1বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অন্যতম মণিপুরীরা এক বর্ণাঢ্য সংস্কৃতিকে ধারণ করে আছে। এই বর্ণময় সংস্কৃতির নানা বর্ণবৈচিত্র্যের অন্যতম হলো মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতিও আছে। ‘মলিয়াকুম’ নামের এই চান্দ্র বর্ষের হিসেবে শুক্রবার (৮ এপ্রিল) থেকে শুরু হয়েছে এই সনের ৩৪১৪ তম বর্ষ। মণিপুরী সনের নববর্ষের এই দিনে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী ক্রীড়া ও সংস্কৃতির বর্ণময় পরিবেশনার মাধ্যমে মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সে উদযাপিত হয় মণিপুরীদের নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’। শুক্রবার সকাল ১১টায় ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে মণিপুরী যুবক-যুবতীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘কাং খেলা’, কড়ি খেলা, বনদেবতার পূজো, ঐতিহ্যবাহী লোকনৃত্যের পরিবেশনা ‘থাবল চোংবী’ ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শুক্রবার সন্ধ্যায় মািণপুরী কালচারাল কমপ্লেক্সে মণিপুরী নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি কবি এ, কে, শেরাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি সনাতন হামোম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খায়রুল আলম, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ ইউএনও সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, মণিপুরী কালচারাল কমপ্লেক্স এর আহবায়ক এল. জয়ন্ত কুমার সিংহ।
জানা যায়, বহু জাতি, বহু সংস্কৃতির এই দেশে মণিপুরী জাতি তার সংস্কৃতির বর্ণবৈচিত্র্য নিয়ে আছে। ‘চৈরাউবা’ বা মণিপুরী নববর্ষ উৎসব তারই এক অনন্য দৃষ্টান্ত। এই বৈচিত্র্য নিয়ে বাংলাদেশের জাতীয় সংস্কৃতির রুপ আরো বর্ণময় হোক-এটাই আমাদের কামনা। মণিপুরী নববর্ষ উৎসবসহ মণিপুরী সংস্কৃতির বর্ণবৈচিত্র্যের নানা বিষয় জাতীয় পর্যায়ে যথাযথভাবে উপস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের এগিয়ে আসা প্রয়োজন।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সাংবাদিক বিশ্বজিৎ রায় এর পিতা শ্রী রনজিৎ কুমার রায় আর নেই - Surma Times Archive
কমলগঞ্জ

সাংবাদিক বিশ্বজিৎ রায় এর পিতা শ্রী রনজিৎ কুমার রায় আর নেই

এপ্রিল 24, 2016
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়া নারীর লাশ উদ্ধার - Surma Times Archive
কমলগঞ্জ

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়া নারীর লাশ উদ্ধার

এপ্রিল 21, 2016
অকাল বন্যায় কমলগঞ্জে এলজিইডির ক্ষয়ক্ষতি ৬০ লাখ টাকা - Surma Times Archive
কমলগঞ্জ

অকাল বন্যায় কমলগঞ্জে এলজিইডির ক্ষয়ক্ষতি ৬০ লাখ টাকা

এপ্রিল 19, 2016
কমলগঞ্জে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে জেলার একমাত্র নারী মাজেদা কোরেশী - Surma Times Archive
কমলগঞ্জ

কমলগঞ্জে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে জেলার একমাত্র নারী মাজেদা কোরেশী

এপ্রিল 17, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?