শনিবার, 24 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
রাজনীতি

দুই মন্ত্রীর সাজায় বহুত ক্ষতি হয়েছে: সুরঞ্জিত

Last updated: মার্চ 30, 2016 7:07 অপরাহ্ন
Published: মার্চ 30, 2016
দুই মন্ত্রীর সাজায় বহুত ক্ষতি হয়েছে: সুরঞ্জিত - Surma Times Archive
SHARE

4ডেস্ক রিপোর্ট :: আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রী সাজা পাওয়ায় সরকারের ‘অনেক’ ক্ষতি হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন, দুই মন্ত্রীর ঘটনায় বর্তমান সরকার, সকলেরই বহুত ক্ষতি হয়েছে, বহুত ক্ষতি হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত তার কমিটির বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

মার্চের শুরুতে জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে জড়িয়ে বক্তব্য দিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তারা ওই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করলেও আদালত অবমাননার দায়ে তাদের দোষী সাব্যস্ত করে রবিবার সাজা দেয় আপিল বিভাগ।

দুইজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, আদালত অবমাননার বিষয়ে দেশের জনগণকে একটি বার্তা পৌঁছে দিতেই দুই মন্ত্রীকে এ দণ্ড।

দণ্ডপ্রাপ্তদের মন্ত্রী পদে থাকা যৌক্তিক কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত।

তিনি বলেন, আমি এই বির্তকে জড়াতে চাই না। তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিক দিক দিয়ে সবাই দায়বদ্ধ। কেনো আমি পদত্যাগ করি নাই, পদত্যাগ করতে হলে আবার কারো কাছে কইয়া করতে হইবো না কি? এটা তাদের ন্যায়-নীতির উপর। আমাদের মনে রাখতে হবে, অসামাজিক, অনৈতিক, অন্যায় ও অবিচার কোনোটিই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।

২০১২ সালের ৯ এপ্রিল রাতে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

দণ্ডপ্রাপ্ত দুই মন্ত্রীর প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবাইকে ন্যায়-নিষ্ঠার মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ন্যায়-নিষ্ঠা বাদ দিয়ে পৃথিবীর কেউ চলতে পারে না। বিচার ব্যবস্থাও হতে হবে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে। আমার হাতে ক্ষমতা থাকলেই আমি যা ইচ্ছা তাই করতে পারি না। এসব বিষয় নিয়ে যিনি দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আছেন তাদের আরো বেশি করে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।

সংসদীয় কমিটির বৈঠকে স্পিকার-ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যদের বেতন-ভাতা সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হয়।

সুরঞ্জিত জানান, বিলটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

বৈঠক সম্পর্কে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় সংসদ সদস্যগণ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তাগণ জনগণের সেবক। সেদিকে লক্ষ্য রেখে কমিটি ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স’ এবং মাননীয় সংসদ সদস্যদের সম্মানী ভাতা নির্ধারণের লক্ষ্যে অধিকতর আলোচনার সুপারিশ করেছে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
জঙ্গি দমনে সহযোগিতা করতে চায় বিএনপি - Surma Times Archive
রাজনীতি

জঙ্গি দমনে সহযোগিতা করতে চায় বিএনপি

এপ্রিল 29, 2016
শিগগিরই পুর্ণাঙ্গ হচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি - Surma Times Archive
রাজনীতিসিলেট

শিগগিরই পুর্ণাঙ্গ হচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি

এপ্রিল 29, 2016
প্রধানমন্ত্রীর অনুরোধে বক্তব্য দিতে গিয়ে বিপাকে সাংসদ - Surma Times Archive
রাজনীতি

প্রধানমন্ত্রীর অনুরোধে বক্তব্য দিতে গিয়ে বিপাকে সাংসদ

এপ্রিল 28, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?