শুক্রবার, 23 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
শীর্ষ সংবাদ

সুনামগঞ্জ জেলার ৪৯৩ বিদ্যালয়ের টয়লেট ব্যবহারের অনুপযোগী : নিরব কর্তৃপক্ষ

Last updated: মার্চ 16, 2016 11:45 পূর্বাহ্ন
Published: মার্চ 16, 2016
সুনামগঞ্জ জেলার ৪৯৩ বিদ্যালয়ের টয়লেট ব্যবহারের অনুপযোগী : নিরব কর্তৃপক্ষ - Surma Times Archive
SHARE

4ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জেলার ৪৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট শিক্ষার্থীদের ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। নানা অযত্নে ও অবহেলায় এসব টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নোংরা ও দুর্গন্ধযুক্ত এসব টয়লেট ব্যবহার করতে পারছেন না শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে ভুক্তভোগীদের স্কুলের পাশের বাড়িতে গিয়ে প্রাকৃতিক কার্য সারতে হয়। কিন্তু দুর্গম ও গ্রাম এলাকার অনেক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বাধ্য হয়েই অনুপযোগী এসব টয়লেট ব্যবহার করছেন। সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস জরুরি ভিত্তিতে এসব বিদ্যালয়ের টয়লেট সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করেছেন।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী বলেন, ‘সুনামগঞ্জের ১১ উপজেলার ৪৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট ব্যবহারের অনুপযোগী। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ওই টয়লেটগুলো ব্যবহার করতে পারছেন না। দুর্গম এলাকার শিক্ষক-শিক্ষার্থীরা বাধ্য হয়েই নোংরা ও ব্যবহারের অনুপযোগী বাথরুম ব্যবহার করছেন। আমরা টয়লেটগুলো দ্রুত সংস্কারের জন্য অধিদপ্তরে চিঠি দিয়েছি। আশা করি শিগগিরই এ ব্যাপারে সাড়া পাওয়া যাবে।’

সংশ্লিস্টরা জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে গত ১৬ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। ওই আবেদনে টি১১ উপজেলার ৪৯৩ বিদ্যালয়ের অনুপযোগী টয়লেটের তালিকা দেওয়া হয়। অধিদপ্তরে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সদর উপজেলার ৬৭টি, দোয়ারাবাজারে ৫৩টি, বিশ্বম্ভরপুরে ২৫টি, ছাতকে ৩২টি, জামালগঞ্জে ২০টি, তাহিরপুরে ৩০টি, ধর্মপাশায় ১৫৬টি, শাল্লায় ২২টি, দিরাইয়ে ৩২টি, জগন্নাথপুরে ৩১টি এবং দক্ষিণ সুনামগঞ্জের ২৫টি সরকারি বিদ্যালয়ের টয়লেট ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। পিডিইপি-৩-এর আওতায় চলতি অর্থবছরেই এসব বিদ্যালয়ের টয়লেট জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন।

এ ছাড়া সাধারণ এসব টয়লেটের একটিতেও ফ্ল্যাশবক্স নেই। ফলে টয়লেট ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। এতে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। এ ব্যাপারে সদর উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শুভ (ছদ্মনাম) জানায়, বিদ্যালয়ে আসার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে সে খোলা জায়গায় বসে। বিদ্যালয়ের বাথরুম ব্যবহার করা যায় না। সে খোলা জায়গায় প্রকৃতির ডাকে সাড়া দিতে পারলেও মেয়ে শিক্ষার্থীরা এ নিয়ে সমস্যায় রয়েছে। তাহিরপুর উপজেলার চিকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু নাছের বলেন, ‘আমার বিদ্যালয়ে সাতজন শিক্ষক ও ৪০০ শিক্ষার্থী।

বাধ্য হয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ও নোংরা টয়লেট ব্যবহার করতে হচ্ছে। কারণ দুর্গম এলাকার কারণে লোকালয় দূরে থাকায় আমাদের সামনে বিকল্প পথ নেই। জরুরি ভিত্তিতে আমাদের টয়লেট সংস্কার করে দেয়ার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি

মে 24, 2026
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন

ডিসেম্বর 21, 2023
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার

এপ্রিল 29, 2016
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?