সোমবার, 26 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
শীর্ষ সংবাদ

আওয়ামী লীগ শক্তিশালী হলেই শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে- সৈয়দ আশরাফ

Last updated: ফেব্রুয়ারি 26, 2016 11:54 পূর্বাহ্ন
Published: ফেব্রুয়ারি 26, 2016
আওয়ামী লীগ শক্তিশালী হলেই  শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে- সৈয়দ আশরাফ - Surma Times Archive
SHARE

1454245874আকরাম উদ্দিন, সুনামগঞ্জ :: দীর্ঘ ১৯ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানকে। সাধারণ সম্পাদক করা হয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এনামুল কবির  ইমনকে।
গতকাল বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই সদস্যের এই কমিটির ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলন হয়।
সম্মেলনের প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এ জন্য আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ শক্তিশালী হলেই শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে।
কমিটির দুই নেতার নাম ঘোষণার আগে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে জেলা-উপজেলাসহ সকল পর্যায়ে সংগঠন ও নেতা-কর্মীদের খোঁজ রাখেন। নেতৃত্ব নির্বাচনে আমরা বসে সব কিছু বিচার-বিশ্লেষন করি। শেখ হাসিনা তাঁর নিজের সোর্স থেকেও সেটি যাচাই-বাছাই করেন।
তিনি বলেন,‘সুনামগঞ্জে আসার আগের দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছে দুইটি নাম দিয়ে বলেছেন, আমি যেন তাঁর পক্ষ থেকে এই নাম দুটি আপনাদের সামনে প্রস্তাব করি। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব। আশা করি আপনারা সবাই নাম দুটি গ্রহণ করবেন। এরপর তিনি সভাপতি হিসেবে মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন। এ সময় মাঠে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সৈয়দ আশরাফ নতুন নেতৃত্বের প্রতি সমর্থন চাইলে নেতা-কর্মীরা হাত তুলে সমর্থন জানান।
সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে শহর ছেয়ে যায়। অতিথি নেতাদের স্বাগত জানিয়ে তৈরি করা হয় অসংখ্য তোরণ। সকাল থেকে শহরের ডিএস রোড, স্টেশন রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে খ-খ- মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ হাছান মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ এম এ মান্নান প্রমুখ। মঞ্চে সুনামগঞ্জ জেলার ক্ষমতাসীন দলের চারজন সাংসদ উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম হানিফ তাঁর বক্তব্যে বলেন, তারেক রহমান মুফতি হান্নান, আবদুর রহমান, বাংলা ভাইকে নিয়ে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। একদিকে জঙ্গি আর অন্যদিকে দুর্নীতিÑএই দুইয়ে মিলে দেশ অন্ধকারে চলে গিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে।
হাছান মাহমুদ বলেছেন, জনগণ না চাইলে আওয়ামী লীগ এক মিনিটও ক্ষমতায় থাকবে না। উন্নয়নের স্বার্থেই ক্ষমতার ধারাবাহিকতা দরকার। এ জন্য আওয়ামী লীগকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। জনগণ চাইলে আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। মতিউর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গত নয় বছর দায়িত্ব পালন করেন। নুরুল হুদা মুকুট ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন ১৫বছর।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি

মে 24, 2026
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন

ডিসেম্বর 21, 2023
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার

এপ্রিল 29, 2016
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?