মঙ্গলবার, 24 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়

ইউপি নির্বাচন : ভোটকেন্দ্র প্রস্তুত করে তালিকা পাঠানোর নির্দেশ

Last updated: ফেব্রুয়ারি 9, 2016 6:52 পূর্বাহ্ন
Published: ফেব্রুয়ারি 9, 2016
election comission
election comission
SHARE

election comissionডেস্ক রিপোর্ট : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জন্য ভোটকেন্দ্র প্রস্তুত করে তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী বলেন, আমরা ইউপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচন বিধিমালা ও আচরণবিধির সংশোধনী ভেটিং হয়ে আসলেই নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে। কমিশন চলতি সপ্তাহেই প্রথম দফায় চার শতাধিক ইউপির তফসিল ঘোষণা করতে পারে। ইসি সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি ভোটকেন্দ্র প্রস্তুত করার জন্য নিদের্শ দেয় ইসি। আর ৭ ফেব্রুয়ারি এসব ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে মাঠ পর্যায়ে জরুরি এ নির্দেশনা দেয়া হয়। ইসির উপ-সচিব মু. আবদুল অদুদ এ সংক্রান্ত চিঠি পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্র প্রস্তুত করে তার তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে পাঠাতে হবে। কমিশন থেকে পাঠানো নির্দিষ্ট ছকে এসব তথ্য পাঠাতে হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ভোটার তালিকার সিডি প্রস্তুত ও মুদ্রণ করে মাঠ পর্যায়ে পাঠাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে নির্দশনা দেয় কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আগে মনোনয়নপত্র ছাপানো, ভোটার তালিকার সিডি ও সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতির কাজ চলছে। ইতোমধ্যে এনআইডি শাখা নির্বাচন হতে যাওয়া ইউপিগুলোর ছবিসহ ও ছবিছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুত করে মাঠ পর্যায়ে সরবরাহ করা শুরু করেছে। এবারের নির্বাচনে নতুন প্রায় ৪৪ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ইসি সূত্র জানায়, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্ভাব্য রিটার্নিং কর্মকর্তাদের নামের তালিকা চূড়ান্ত করে পাঠিয়েছে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা। কঠোর গোপনীয়তার মধ্যে ইসির নিজস্ব সার্ভারের মাধ্যমে এসব নামের তালিকা পাঠানো হয়।

ইসি কর্মকর্তারা আরও জানান, মার্চের মধ্যেই প্রথম ধাপে ৭৭৪টি ইউপির ভোট সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে পুলিশের অনুরোধে এ তালিকা কমে চার শতাধিক হতে পারে। বাকিগুলো ১০ থেকে ১১টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন তফসিল ঘোষণার জন্য নির্বাচনের মালামালসহ সামগ্রিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, এ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তা ছাড়াও উপজেলা পর্যায়ের সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদেরকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাদের সম্ভাব্য তালিকা প্রস্তুতে ইসি থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, প্রতিটি উপজেলা অন্তত পাঁচজন রিটার্নিং কর্মকর্তা প্রয়োজন হবে। একজন কর্মকর্তা ১-৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৯ (৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এ হিসেবে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুনের মধ্যে সবগুলো ইউপির নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইসিতে পাঠনো তথ্য অনুযায়ী বর্তমানে দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

বিএনপির মতো জজ মিয়া নাটক সাজাতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী - Surma Times Archive
জাতীয়

বিএনপির মতো জজ মিয়া নাটক সাজাতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

মে 25, 2026
কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী - Surma Times Archive
জাতীয়

কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল 29, 2016
ডিবির রিমান্ডে মাহমুদুর রহমান - Surma Times Archive
জাতীয়

ডিবির রিমান্ডে মাহমুদুর রহমান

এপ্রিল 29, 2016
বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত সোমবার - Surma Times Archive
জাতীয়

বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত সোমবার

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?