সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বিএনপি নেতা নিহত

Surma Times
1 Min Read

133486_1ডেস্ক রিপোর্টঃ সৌদি আরবের তায়েফ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বাংলাদেশি। নিহতরা সবাই সেখানে বিএনপির রাজনীতির সাথে জড়িত। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নজরুল ইসলাম সুমন, সুমন মোল্লা ও মো. আলম। এদের মধ্যে নজরুল ইসলাম সুমন ও সুমন মোল্লা নোয়াখালীর এবং মো. আলম গাজীপুরের।
নিহত নজরুল ইসলাম সুমন সৌদি আরব কিলো-১৪ শাখা বিএনপির সহ-সভাপতি, সুমন মোল্লা সহ-সাধারণ সম্পাদক ও সদস্য মো. আলম। তাদের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিব। এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share This Article