শুক্রবার, 16 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

জুলাইয়ে শেষ হচ্ছে সিলেটে নতুন কারাগারের নির্মাণ কাজ

Last updated: ডিসেম্বর 27, 2015 2:07 পূর্বাহ্ন
Published: ডিসেম্বর 27, 2015
Sylhet Central Jail
Sylhet Central Jail
SHARE

Sylhet Central Jailডেস্ক রিপোর্টঃ ১৯৭ কোটি টাকা ব্যয়ে শহরতলীর বাদাঘাটে নির্মাণাধীন সিলেট কেন্দ্রীয় কারাগারের কাজ দ্রুত এগিয়ে চলছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার এই প্রকল্পের ৮০ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকল্প বাস্তবায়নকারি প্রতিষ্ঠান সিলেট গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, প্রকল্পের মেয়াদ অনুযায়ী আগামী ২০১৬ সালের জুলাই মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে এটি উদ্বোধন করা সম্ভব হবে। যথাসময়ে কাজ শেষ হয়ে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে সরকারি এ প্রকল্পের সফল সমাপ্তি হবে।
শুক্রবার সন্ধ্যায় নির্মাণাধীন কারাগার পরিদর্শন করেন জাতিসংঘস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আবুল কাশেম আবদুল মোমেন।
এসময় সিলেট গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলি একেএম জিল্লুর রহমান জানান, কারাগার নির্মাণ প্রকল্পের মধ্যে ৬০ ভবন নির্মাণ হয়েছে। অবশিষ্ট ৪টি প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে শেষ হয়েছে।
কারাগারের অভ্যন্তরীণ উচু প্রাচীর, বাইরের প্রাচীরসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ হয়নি। কারাগারের সামনের কিছু ব্যক্তিমালিকানাধীন জায়গা ও সওজের অসম্পূর্ণ একটি সড়ক থাকায় সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না বলে জানান জিল্লুর রহমান।
২০১২ সালের জুলাই মাসে ৩০ একর জমিতে সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পে ৬৪ টি ভবনের ২৮টি বহুতল, অন্যগুলো একতলা বিশিষ্ট; যার মধ্যে চারটি স্টিল স্ট্রাকচার। ৩টি ওয়াচ টাওয়ার, ১টি কেন্টিন, ১ টি গ্যারেজ, একটি মসজিদ, একটি স্কুল রয়েছে। পুরুষ বন্দিদের জন্য ৬ তলা বিশিষ্ট চারটি ও মহিলা বন্দিদের জন্য ৪তলা বিশিষ্ট ১টি, ২তলা বিশিষ্ট ২ টি পৃথক ভবন, পৃথক হাসপাতাল, সেল , কারা কর্তৃপক্ষের জন্য ১৩০টি ফ্ল্যাট রয়েছে এ প্রকল্পে।
সবকাজ ঠিকমতো এগিয়ে গেলেও যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও সংযোগ সড়কটি নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। গণপূর্ত অধিদপ্তর যথাসময়ে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার ক্ষেত্রে এটাকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করছে।
জিল্লুর রহমান জানিয়েছেন, সংযোগ সড়কের জায়গাটি সওজের। সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে যথাসময়ে কাজ শেষ করতে কোন অসুবিধা হবে না।
পরিদর্শনকালে ড. মোমেন বলেন, নতুন কারাগার নির্মাণে অর্থমন্ত্রী সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি চাচ্ছেন নতুন কারাগার নির্মাণ দ্রুত শেষ করে পুরাতন কারাগারের স্থলে পার্ক স্থাপন করবেন। এ প্রকল্প বাস্তবায়নে প্রত্যেকের এগিয়ে আসা উচিত।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এপিপি অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, মকসুদ আহমদ মকসুদ, ১৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুবলীগ নেতা কিশোর ভট্টাচার্য্য জনি, কৃপাশ রায়, জেলা শ্রমিকলীগ নেতা ফুল মিয়া, মুয়াজ্জিন হোসেন, শাহজাহান কবির, আলী বাহার প্রমুখ।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান - Surma Times Archive
সিলেট

কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?