শ্রীপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেপ্তার

Surma Times
1 Min Read
Police
ফাইল ফটো

ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের শ্রীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শ্রীপুর থানায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলাটি করেছেন। গ্রেপ্তারকৃত মারফত আলী (৪৫), প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার এবং স্থানীয় প্রহ্লাদপুর এলাকার বাবু খন্দকারের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিশুটির বাবা প্রতিদিনের মতো শনিবার সকালে কাজে চলে যান। তার মা ও বড় বোনও কাজের প্রয়োজনে বাড়ির বাইরে গেলে খালি বাড়ি থেকে ফুঁসলিয়ে ওই শিশুকে পাশের প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে নিয়ে যান। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।
এসময় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছলে মারফত আলী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে জনতা তাকে আটক করে পুলিশে দেয়। পরে শনিবার দিবাগত রাতে শিশুর মা ওই চৌকিদারকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করেছেন। আসাদুজ্জামান আরও জানান, ভিক্টিমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, সাথে তার মাও থানায় রয়েছেন। রোববার সকাল ১০টায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Share This Article