ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক সহকারীর বিরুদ্ধে রোগীকে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে কৃষ্ণ চন্দ্র নামে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগী ব্যথায় চিৎকার শুরু করলে কর্তব্যরত চিকিৎসক সহকারী রিপন তাকে গালিগালাজ করে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যার হুমকি দেয়। পরে যথারীতি রোগীকে ইনজেকশন দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ চন্দ্র নামের ওই রোগীর মৃত্যু হয়।
এ হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে নিহতের স্বজন ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গত ৩০ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন কালিহাতি উপজেলার খিলগা গ্রামের বাসিন্দা কৃষ্ণ চন্দ্র।
http://www.dailymotion.com/video/x3h1wge_%E0%A6%9F-%E0%A6%99-%E0%A6%97-%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%B0-%E0%A6%97-%E0%A6%95-%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%AA-%E0%A6%B0%E0%A7%9F-%E0%A6%97-%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%AF-%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD-%E0%A6%AF-%E0%A6%97_news


