শুক্রবার, 2 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
প্রবাস বাংলা

দেশে অসাম্প্রদায়িক শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে : নিউইয়র্কে নতুন স্থায়ী প্রতিনিধি মোমেন

Last updated: নভেম্বর 29, 2015 2:13 অপরাহ্ন
Published: নভেম্বর 29, 2015
দেশে অসাম্প্রদায়িক শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে : নিউইয়র্কে নতুন স্থায়ী প্রতিনিধি মোমেন - Surma Times Archive
অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ সুধীর একাংশ। ছবি- এনা।
SHARE
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কন্সাল জেনারেল শামীম আহসান। ছবি- এনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কন্সাল জেনারেল শামীম আহসান। ছবি- এনা।

নিউইয়র্ক থেকে এনা : দেশের অসাম্প্রদায়িক শক্তিগুলো আবারো মাথাছাড়া দিয়ে উঠেছে। এসব মোকাবেলায় রবীন্দ্র নাথ ও নজরুলের আদর্শকে ধারণ করে লড়াই- সংগ্রাম চালিয়ে যেতে হবে। গত ২৮ নভেম্বর সন্ধ্যায় (নিউইয়র্ক সময়) কুইন্সের এস্টোরিয়াস্থ নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত
জাতিসংঘে নিযুক্ত নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ সব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরো বলেন, গেল ২৪ নভেম্বর জাতিসংঘে বাংলাদেশ মিশনে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোন প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমনে। ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উৎসবে মাসুদ বিন মোমেন বলেন, আজকে যেভাবে বাংলাদেশে জঙ্গিবাদী অসাম্প্রদায়িক শক্তিগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে, তাদের দমনে কবি গুরু রবীন্দ্র নাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুলের চেতনাকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। এ দু’জন কবি সব সময়ে তাদের লেখা কবিতা, গান ও গল্পে সেক্যুলারিজমের কথা বলে গেছেন। লড়াই- সংগ্রাম করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে। যার ফলশ্রুতিতে বৃটিশ বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে আমাদের মহান মহান স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ সুধীর একাংশ। ছবি- এনা।
অনুষ্ঠানে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনসহ সুধীর একাংশ। ছবি- এনা।

বর্তমান প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান স্থায়ী প্রতিনিধি। এছাড়াও কোন গোষ্ঠী যাতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয় সজাগ থাকতে হবে বলেও জানান মাসুদ বিন মোমেন।
সুন্দর এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান। চৌধুরী সুলতানা পারভীনের সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ নেন নিউইয়র্ক সফররত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সোহরাব উদ্দীন এমপিসহ প্রবাসের বিশিষ্টজনেরা। যাদের মধ্যে অন্যতম ছিলেন, সাংবাদিক লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস।
সোহরাব উদ্দিন এমপি বলেন, নজরুল এবং রবীন্দ্র নাথকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই। অপ্রিয় হলে সত্য আমাদের দেশে নজরুল এবং রবীন্দ্র ভক্তরা নিজেদের পছন্দকে ছাপিয়ে দিতেই তাদের আলাদা করে ফেলেন।
হাসান ফেরদৌস বলেন, নজরুল ও রবীন্দ্রনাথ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, তারা দু’জনই বাংলা ভাষার ও সম্পদ ও সংস্কৃতির সম্পূরক।
আলোচনা শেষে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন কনস্যুলেট পরিবারের সদস্যরা। সেলিমা আশরাফের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কাদেরী কিবরিয়াসহ অন্যরা। ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উপলক্ষ্যে অনুষ্ঠিত মনোমুগ্ধকর এ আয়োজনে প্রবাসী বাংলাদেশী কম্যুনিটি নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যজন জামাল উদ্দিন হোসেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্যাহ, বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ, যুবক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের আহ্বায়ক আব্দুল মুকিত চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রহীম হাওলাদার, মূলধারা ও কম্যুনিটি নেতা আবদুস শহীদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. টমাস দুলু রায় প্রমুখ।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার - Surma Times Archive
প্রবাস বাংলা

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার

মে 25, 2026
বাংলাদেশ  রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে রুমু সভাপতি, রানা সাধারণ সম্পাদক - Surma Times Archive
প্রবাস বাংলা

বাংলাদেশ রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে রুমু সভাপতি, রানা সাধারণ সম্পাদক

এপ্রিল 29, 2016
বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সাথে ফখরুদ্দিনের মতবিনিময় - Surma Times Archive
প্রবাস বাংলা

বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সাথে ফখরুদ্দিনের মতবিনিময়

এপ্রিল 29, 2016
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?