খাদিমপাড়া থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

Surma Times
1 Min Read

lasডেস্ক রিপোর্টঃ সিলেট সদর উপজেলার খাদিম পাড়ার বাইপাস থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসএমপি শাহপরান থানা পুলিশ লাশ উদ্ধার করে। বুধবার সকাল ১০ টায় লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।
শাহপরান থানার এসআই আলমগীর জানান, মঙ্গলবার দিবাগত রাতে খাদিমপাড়ার পাঁচ ঘরি গ্রামের পাশে বাইপাস সড়কে অজ্ঞাত এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আলমগীর আরো জানান, যুবকের লাশটি রাস্তার উপর পড়ে ছিল। গাড়ির ধাক্কায় সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share This Article