মঙ্গলবার, 24 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অর্থ ও বানিজ্যজাতীয়প্রবাস বাংলা

বাংলাদেশের রপ্তানী বানিজ্যে ১০ নম্বর মহাবিপদ সংকেত ‘টিপিপি’

Last updated: অক্টোবর 17, 2015 7:12 পূর্বাহ্ন
Published: অক্টোবর 17, 2015
বাংলাদেশের রপ্তানী বানিজ্যে ১০ নম্বর মহাবিপদ সংকেত ‘টিপিপি’ - Surma Times Archive
TPP Bangladesh EXPORT Market in Danger 02
SHARE

TPP & Bangladesh EXPORT Market in Danger - 02মাঈনুল ইসলাম নাসিম : যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রুনাই, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, ভিয়েতনাম ও সিঙ্গাপুর এই ১২টি দেশের মধ্যকার বিশেষ মুক্তবানিজ্য চুক্তি স্বাক্ষরিত হবার মধ্য দিয়ে অতি সম্প্রতি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) যাত্রা শুরু করায় ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পতিত হয়েছে বাংলাদেশের রপ্তানী বানিজ্য। আন্তর্জাতিক ব্যবসা-বানিজ্যের সাথে সংশ্লিষ্ট এক্সপার্টরা ‘টিপিপি’-কে ১০ নম্বর মহাবিপদ সংকেত হিসেবে দেখছেন বাংলাদেশের জন্য। শুধু এক ভিয়েতনামই অবধারিতভাবে যুক্তরাষ্ট্রে দখল করে দেবে বাংলাদেশী গার্মেন্টসের বিশাল বাজার, এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন ২০১০ থেকে ২০১৪ ভিয়েতনামে দায়িত্বপালনকারী বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।
পেশাদার এই কূটনীতিক গত বছরের শেষার্ধ থেকে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাসে। ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি মেক্সিকো, যাদের বার্ষিক রপ্তানী ৮শ’ বিলিয়ন ইউএস ডলার। সঙ্গত কারণে প্রশান্ত মহাসাগরীয় শুল্কমুক্ত এই নতুন জোট টিপিপি’র অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ১২ কোটি জনসংখ্যা অধ্যুষিত মেক্সিকো। টিপিপি ইস্যুতে একান্ত আলাপচারিতায় রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেন, “এখানে আসার আগে পাঁচ বছরে ভিয়েতনামে থাকাকালীন ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) নিয়ে আমি অনেক স্টাডি করেছি, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কাউকে বাদ রাখিনি রিপোর্ট লিখতে, যাতে সম্ভাব্য বিপদ থেকে বাংলাদেশকে বাঁচানো যায়”।
রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা দুঃখ প্রকাশ করে বলেন, “রাষ্ট্রদূত হিসেবে হ্যানয় থেকে আমি আমাদের মাননীয় বানিজ্য মন্ত্রীকেও লিখেছিলাম। মনে হয় আমার পাঠানো রিপোর্টগুলো কেউ কোনদিন পড়েও দেখেনি। আমাদের সমস্যা হচ্ছে আমরা কোন ফলো-আপ করি না। চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে ১২টি দেশ বহুল আলোচিত-সমালোচিত এগ্রিমেন্টে সই করে ফেলায় বাংলাদেশকে ১৬-১৭% ট্যাক্স দিয়ে পন্য রপ্তানী করতে হবে টিপিপি ভুক্ত অধিকাংশ দেশে, যাদের সাথে বাংলাদেশের আগে থেকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নেই। যুক্তরাষ্ট্রে আগে আমরা যে সুবিধা পেতাম সেটা না থাকায় এমনিতেই বিপদে ছিল আমাদের গার্মেন্টস সেক্টর, তার উপর এখন টিপিপি’র বদৌলতে ভিয়েতনাম শুল্কমুক্ত সুবিধা নিয়ে যে কাজটা করবে, তাতে করে শুধু এই একটি দেশের কাছেই শেষ হয়ে যাবে যুক্তরাষ্ট সহ আরো বেশ কয়েকটি দেশে বাংলাদেশী গার্মেন্টস পন্যের বাজার”।
রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা আরো জানান, “প্রায় ২২টি দেশ ও গ্রুপের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করার জন্য ভিয়েতনাম গত ১০-১২ বছর ধরে নিগোসিয়েশন করে এসেছে। এখন টিপিপি’র সুফল কড়ায়গন্ডায় পাবে তারা। জাপান ও কোরিয়ার সাথে আগেই ‘এফটিএ’ ছিল ভিয়েতনামের। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও তারা শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করেছে। আমরা বাংলাদেশের জন্য যদি আরো আগে থেকে বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করে রাখতে পারতাম, তবে আজ এই ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চালু হবার পর কিছুটা হলেও রেহাই পেতাম। কারণ টিপিপি ভুক্ত ১২টি দেশই নিয়ন্ত্রন করছে এবং করবে গোটা বিশ্বের মোট বানিজ্যের চল্লিশ শতাংশ”।
টিপিপি চুক্তি স্বাক্ষরিত হবার প্রেক্ষিতে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবার আশংকা প্রকাশ করেছেন গত ৬ বছর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন। এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, “টিপিপি’র কথা আমি শুনেছি। যদিও এই নোগোসিয়েশনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, তবে এটা বলতে পারি যে, টিপিপি এগ্রিমেন্ট বাংলাদেশের জন্য খুব ক্ষতিকারক হবে”। বোস্টন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক ড. মোমেন স্পষ্ট করেই বলেন, “বিশেষ করে ভিয়েতনাম আমাদের কমপিটিটর, তারা যখন সস্তায় টিপিপি কান্ট্রিতে পন্য বিক্রি করবে, তখন বড় ধরণের চ্যালেঞ্জের মুখে পড়বো আমরা”। উল্লেখ্য, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার - Surma Times Archive
প্রবাস বাংলা

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার

মে 25, 2026
বিএনপির মতো জজ মিয়া নাটক সাজাতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী - Surma Times Archive
জাতীয়

বিএনপির মতো জজ মিয়া নাটক সাজাতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

মে 25, 2026
কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী - Surma Times Archive
জাতীয়

কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল 29, 2016
ডিবির রিমান্ডে মাহমুদুর রহমান - Surma Times Archive
জাতীয়

ডিবির রিমান্ডে মাহমুদুর রহমান

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?