সোমবার, 16 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বড়লেখা

বড়লেখায় এলজিইডির ২২৮ কিলোমিটার পাকা রাস্তার সোয়াশ’ কিলোমিটারই চলাচল অনুপযোগী

Last updated: সেপ্টেম্বর 28, 2015 7:47 অপরাহ্ন
Published: সেপ্টেম্বর 28, 2015
বড়লেখায় এলজিইডির ২২৮ কিলোমিটার পাকা রাস্তার সোয়াশ’ কিলোমিটারই চলাচল অনুপযোগী - Surma Times Archive
Barlekha Road 1
SHARE

Barlekha-Road-1বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) পাকা রাস্তার সিংহ ভাগই জনসাধারনের চলাচল অনুপযোগী। প্রতি চার বছর অন্তর গ্রামীণ পাকা রাস্তা সংস্কারের নিয়ম থাকলেও উপজেলায় এমন অনেক রাস্তা রয়েছে যা ১০/১৫ বছরেও সংস্কার ও মেরামত হয়নি। অযতœ-অবহেলা আর নির্মাণ কাজের শুরুতে নিম্নমানের কাজের ফলে এক/দেড় বছরের মধ্যে একেকটি রাস্তা খানাখন্দ, গর্ত আর ডোবায় পরিনত হয়। বেহাল এসব রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন সকল শ্রেণী পেশার লোকজন। বিশেষ শিক্ষার্থী আর গুরুতর রোগীরা অন্তহীন সমস্যার সম্মুখীন হচ্ছেন। নির্মাণ কাজে ঠিকাদাররা চরম অনিয়ম করলেও সংশ্লিষ্ট বিভাগ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় একের পর পর নিম্ন মানের কাজ করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আর দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে। উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে কাচা পাকা মিলিয়ে সর্বমোট ৭৯০ কিলোমিটার রাস্তা রয়েছে। এরমধ্যে মাত্র ২২৮ কিলোমিটার পাকা এবং ৫৫১ কিলোমিটার রাস্তা কাচা। ইট সলিং ৯৩ কিলোমিটার এবং আরসিসি রাস্তা রয়েছে মাত্র আড়াই কিলোমিটার। সরেজমিনে তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর রাস্তার শেষ অংশ, সদর ইউনিয়নের গ্রামতলা-ছোটলেখা চা বাগান (মোহাম্মদনগর) রাস্তা, উত্তর চৌমুহনী-জফরপুর রাস্তা, পাখিয়ালা চৌমুহনী-কানুনগোবাজার রাস্তা, বর্নি ইউনিয়নের সৎপুর-কাজিরবন্দ রাস্তা, বর্নি ইউনিয়ন অফিস রাস্তা, দাসেরবাজার ইউপির ঈদগাহবাজার-অহিরকুঞ্জি রাস্তা, ঈদগাহবাজার-নিজবাহাদুরপুর ইউপি অফিস রাস্তা, চান্দগ্রাম-মাইজগ্রাম রাস্তা, সুজাউল-সুনাইনদী রাস্তা, কাঠালতলী-তেরাকুড়ি রাস্তা, রতুলীবাজার সৈয়দ ইয়াকুব শাহ মাজার রাস্তা, রতুলীবাজার-হরিপুর রাস্তা, দক্ষিণভাগ টিলাবাজার-কামিলপুর রাস্তা, দক্ষিণভাগ-কলাজুরা, উত্তর শাহবাজপুর-কুমারসাইল রাস্তাসহ উপজেলার অন্তত ৩৬ টি রাস্তার বেহাল অবস্থার চিত্র লক্ষ্য করা গেছে। অনেক আগেই এসব রাস্তার পিচ উঠে গেছে। পাথর আর কংক্রিট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব রাস্তার কিছু অংশে যানবাহন চলাচলতো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা দুরুহ ব্যাপার। লোকজন বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায়ও পড়েন। নির্ভরযোগ্য সুত্র জানায়, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের দুর্বল তদারকির কারনে ঠিকাদাররা নিম্নমানের কাজ করে পার পেয়ে যায়। এতে রাস্তার নির্মাণ কাজ শেষ না হতেই ভাঙ্গন দেখা দেয়। সম্প্রতি উপজেলার দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের কলাজুরা-নিউ সমনবাগ চা বাগান রাস্তার মেরামত কাজে ঠিকাদার চরম অনিয়ম করায় কাজ শেষের তিনমাসের মধ্যেই এ রাস্তার বিভিন্ন স্থানের পিচ ও কংক্রিট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, ঠিকাদার সিডিউল মোতাবেক কাজ করলে জনগনকে দুর্ভোগ পোহাতে হত না। নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায় উপজেলা প্রকৌশলীর কমিশন বাণিজ্যের কারনে ঠিকাদাররা নিম্ন মানের কাজ করেও পার পেয়ে যায়। কাজে চরম অনিয়ম করলেও তাদের বিরুদ্ধে শাস্তিমুলক কোন ব্যবস্থা নেয়া হয় না। উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষন পাল জানান, বরাদ্দ না থাকায় রাস্তাগুলোর সংস্কার কাজ বিলম্বিত হচ্ছে। তবে ইতিমধ্যে কয়েকটি রাস্তার সংস্কার কাজের টেন্ডার হয়েছে। কোন ঠিকাদার নিম্নমানের কাজ করে থাকলে তার জামানত আটকে দেয়া হবে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

হাকালুকি হাওর থেকে মেছোবাঘ উদ্ধার - Surma Times Archive
বড়লেখা

হাকালুকি হাওর থেকে মেছোবাঘ উদ্ধার

এপ্রিল 26, 2016
বড়লেখায় এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ - Surma Times Archive
বড়লেখা

বড়লেখায় এক সপ্তাহ ধরে যুবক নিখোঁজ

এপ্রিল 19, 2016
বড়লেখা সদর ইউপির সুনাতুলায় নাগরিক সংবর্ধনা প্রদান - Surma Times Archive
বড়লেখা

বড়লেখা সদর ইউপির সুনাতুলায় নাগরিক সংবর্ধনা প্রদান

এপ্রিল 16, 2016
বড়লেখায় গৃহবধূর সততার দৃষ্টান্ত! - Surma Times Archive
নারীবড়লেখাবিশেষ সংবাদ

বড়লেখায় গৃহবধূর সততার দৃষ্টান্ত!

এপ্রিল 16, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?