শনিবার, 21 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট বিমানবন্দর থানাকে পুলিশ কমিশনারের আলটিমেটাম

Last updated: আগস্ট 30, 2015 5:10 পূর্বাহ্ন
Published: আগস্ট 30, 2015
সিলেট বিমানবন্দর থানাকে পুলিশ কমিশনারের আলটিমেটাম - Surma Times Archive
SMP Comissioner Kamrul Ahsan
SHARE

SMP Comissioner Kamrul Ahsanসুরমা টাইমস ডেস্কঃ অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বিমানবন্দর থানাকে আলটিমেটাম দিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার কামরুল আহসান। এজন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলমসহ সকল পুলিশ সদস্যদের আগামী ওপেন হাউস ডে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এসএমপির অর্ন্তভূক্ত ৬ থানার একটি বিমানবন্দর। থানা এলাকাতে নানা অপরাধ কর্মকান্ডে অতিষ্ট এলাকাবাসী। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা আর জুয়া খেলা যেনো এ এলাকার স্বাভাবিক চিত্র। বিভিন্ন এলাকাতে সন্ত্রাসীদের উৎপাতেও সাধারণ মানুষ বিপাকে।
শনিবার এই থানায় অনুষ্ঠিত হয় ওপেন হাউস ডে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপচে পড়লো ভুক্তভোগী মানুষদের নালিশ। সাহেববাজার, ফড়িংউড়া, নগরীর চৌকিদেখীসহ থানার অন্তর্গত বিভিন্ন স্থানের মানুষরা তুলে ধরেন তাদের অভিযোগ। এসব শুনে এসএমপি কমিশনার কামরুল আহসান কঠোরভাবে শাসিয়ে দিয়েছেন বিমানবন্দর থানার ওসি গৌছুল আলমসহ অন্যান্যদের। কঠিন ভাষায় তাদের সতর্ক করে দিয়ে বলেন, সামনের ওপেন হাউস ডে আসার আগেই যেনো থানাধীন প্রতিটি পাড়া-মহল্লা ‘ইন্ডিয়ান-বাংলা জুয়া খেলা’ মুক্ত হয়। এটা রুখতে জনগনকে সাথে নিয়ে পুলিশকে কাজ করতে আহ্বান করেন কামরুল আহসান।
তিনি এসময় থানার পুলিশ সদস্যদের হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামী ওপেন হাউস ডে আসার আগেই সাহেববাজার, ফড়িংউড়া ও চৌকিদেখী এলাকাতে চলমান জুয়ার আসরগুলো ভেঙ্গে দিতে হবে, এখানে কোনো তীর খেলা চলবে না। প্রতিটি মদের পাট্টা ভেঙ্গে দিতে হবে। মাদক ব্যবসায়ীদের আটক করে আইনের কাছে সোপর্দ করতে হবে। এর সাথে কোনো পুলিশ সদস্য জড়িত থাকার সংবাদ কারো থাকলে তার কাছে জানানোর অনুরোধ করেন কমিশনার। জড়িত পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।
কমিশনারের কাছে এসময় ‘হুদা’ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিলো। ওই হুদাই নাকি ইন্ডিয়ান-বাংলা জুয়ার আসরগুলো নিয়ন্ত্রণ করেন। তাকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে এসএমপি কমিশনার মেট্রোপলিটনের প্রতিটি থানাধীন এলাকা, পাড়া-মহল্লাতে সাধারণ মানুষদের নিয়ে অপরাধ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। কমিশনার প্রতিটি পুলিশ সদস্যদের নিন্দনীয় আচরণ ত্যাগ করে মানুষদের সুন্দর আচরণ উপহার দেওয়ার তাগিদ দেন। টুকেরবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার রং বাহাদুর ঝুটে ওরফে গুরুধন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন তার ওয়ার্ডে কোনো জুয়া খেলা হয় না। আর মদের যেসব পাট্টা রয়েছে সেগুলোতে বাগানের শ্রমিকদের জন্য। এখানে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই মদ সেবন করে থাকেন। এখানে বহিরাগত কেউ যান না। চাবাগান শ্রমিক নেতা রাজু গোয়ালাও সমর্থন দিয়েছেন মেম্বারের বক্তব্যকে।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান - Surma Times Archive
সিলেট

কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?