সুরমা টাইমস ডেস্কঃ নগরীর জালালাবাদে এক গৃহবধুর রহসজন্যক মৃত্যু হয়েছে। নিহতের নাম স্বপ্না বেগম (৩৫)। তিনি জালালাবাদ আবাসিক এলাকার ২৩/১১ নং বাসার হারুন খানের স্ত্রী।
জানা গেছে, শুক্রবার দুপুরে স্বপ্না বেগমকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে স্বপ্নাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসএমপি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান স্বপ্নার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জালালাবাদে গৃহবধু স্বপ্নার রহস্যজনক মৃত্যু


