মঙ্গলবার, 24 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলাধুলাশীর্ষ সংবাদ

৫৫ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-ইমরুল

Last updated: মে 2, 2015 5:33 অপরাহ্ন
Published: মে 2, 2015
tamim imrul
tamim imrul
SHARE

tamim imrulসুরমা টাইমস ডেস্কঃ তামিম ইকবাল ও ইমরুল কায়েসের অসাধারণ, দুর্দান্ত, মহাকাব্যিক ব্যাটিংয়ে অনন্য উচ্চতায় উঠেছে এ জুটি। শনিবার সফরকারী পাকিস্তানের বিপক্ষে তারা দেখিয়েছেন টেস্ট ইতিহাসের এক বিরল কৃতিত্ব।
খুলনা টেস্টের পঞ্চম দিনে তামিম-ইমরুল ভেঙ্গে দিয়েছেন ৫৫ বছরের পুরনো একটি রেকর্ড। গড়েছেন নতুন ইতিহাস। আর তা হলো—দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেটে তারা গড়েছেন সর্বোচ্চ রানের জুটি। বিচ্ছিন্ন হবার আগে তাদের ব্যাট থেকে এসেছে ৩১২ রান।
এর আগে ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ ২৯০ রানের জুটি গড়েছিলেন কলিন কাউড্রে এবং জিওফ ফুলার।
এছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের সাবেক দুই ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউস এবং মার্কাস ট্রেসকোথিক গড়েছিলেন ২৭৩ রানের জুটি।
টেস্ট ক্রিকেটে উদ্বোধনী জুটিতে ৩০০ রানের দেখা খুব কমই মেলে। কোনো দলের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় বা চতুর্থ ইনিংসে এমন কীর্তি তো কারোরই নেই। সেই বিরল কীর্তি গড়েছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
গত বছরের নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ও ইমরুল গড়েছিলেন ২২৪ রানের জুটি। খুলনা টেস্টের আগে এটাই ছিল বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। তামিম-ইমরুল শুধু উদ্বোধনীতে নয়, বাংলাদেশের পক্ষে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন।
আগের রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের ২৬৭ রান। ২০১৩ সালের মার্চে গলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে এই জুটি গড়েছিলেন বাংলাদেশের সাবেক ও বর্তমান টেস্ট অধিনায়ক।
টেস্ট ক্রিকেটে এটা ত্রয়োদশ ৩০০ বা তার চেয়ে বেশি রানের উদ্বোধনী জুটি। সেরা উদ্বোধনী জুটির তালিকায় তামিম-ইমরুল আছেন দ্বাদশ স্থানে। তবে একদিক দিয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন বাংলাদেশের দুই বাঁহাতি ওপেনার।
তিন শতাধিক রানের বাকি সব উদ্বোধনী জুটিই হয়েছে ম্যাচের প্রথম বা দ্বিতীয় ইনিংসে। তৃতীয় ইনিংসে ৩০০ রানের উদ্বোধনী জুটি এই প্রথম দেখল টেস্ট ক্রিকেট। আগের ‘রেকর্ড’টা ছিল ইংল্যান্ডের কলিন কাউড্রে ও জিওফ পুলারের। ১৯৬০ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের তৃতীয় ইনিংসে ২৯০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তারা।
টেস্ট ক্রিকেটে উদ্বোধনী জুটিতে ৪০০-র বেশি রান হয়েছে তিনবার। ২০০৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৪১৫ রান করে রেকর্ডটা এখন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও নিল ম্যাকেঞ্জির দখলে। তার আগে এই রেকর্ড ছিল ভারতের বিনু মানকড় ও পঙ্কজ রায়ের অধিকারে।
১৯৫৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১৩ রান করেছিলেন তারা। দুটিই হয়েছিল টেস্টের প্রথম ইনিংসে। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪১০ রান করেছিলেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেবাগ।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি

মে 24, 2026
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন

ডিসেম্বর 21, 2023
স্মিথের সেঞ্চুরিতে পুনের ১৯৫ রানের পাহাড় - Surma Times Archive
খেলাধুলা

স্মিথের সেঞ্চুরিতে পুনের ১৯৫ রানের পাহাড়

এপ্রিল 29, 2016
দুই ধাপে হবে ভারত সফর! - Surma Times Archive
খেলাধুলা

দুই ধাপে হবে ভারত সফর!

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?