মঙ্গলবার, 24 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়

বাস্তবে আমরা স্বাধীন নই : প্রধান বিচারপতির বোধোদয়!!!

Last updated: মে 1, 2015 3:09 পূর্বাহ্ন
Published: মে 1, 2015
SK Singha Justice
SK Singha Justice
SHARE

SK Singha Justiceসুরমা টাইমস ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কাগজে-কলমে বিচার বিভাগ স্বাধীন হলেও আমি বলব বাস্তবে আমরা স্বাধীন নই। প্রশাসন আমাদের সহযোগিতা করছে না। তাই ষাটভাগ জেলায় আমরা কোর্ট বিল্ডিং নির্মাণ করতে পারছি না। প্রশাসনকে বলব আপনারা আমাদেরকে সহায়তা করুন।
তিনি বলেন, প্রশাসনের কারণে আমরা আরও পিছিয়ে যাচ্ছি। আমি আমার বিচারকদের বসতে জায়গা দিতে পারছি না। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ‘নিম্ন আদালতে ২৮ লাখ মামলা বিচারাধীন। প্রচলিত আইনের এতো মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। তাই আমরা চিন্তা-ভাবনা করছি সাক্ষ্য আইনে পরিবর্তন করা যায় কি না। হাইকোর্টে সরাসরি যে সকল মামলা অ্যাডমিরালিটি স্যুট, রিট দাখিল হয় সেখানে মামলা তো এতো সাক্ষ্য গ্রহণ করি না। তাই দেওয়ানি মামলায় সাক্ষ্য আইনে পরিবর্তন এনে বাদী এবং বিবাদী পক্ষ অ্যাভিডেভিটের মাধ্যমে সাক্ষীদের সাক্ষ্য দেবেন। এরপর বিচারক তা পর্যালোচনা করে কোন কোন বিষয়ের ওপর জেরার সুযোগ দেবেন তা নির্ধারণ করবেন। তাহলেই সময় বাঁচবে। মামলা দ্রুত নিষ্পত্তি হবে। এ ব্যাপারে আমি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছি। খুব শীঘ্রই এ বিষয়ে একটি সেমিনার আয়োজন করা হবে।’
তিনি বলেন, একটি ফৌজদারি মামলা ২০ বছরেও নিষ্পত্তি হচ্ছে না। নিষ্পত্তি না হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে সাক্ষী না পাওয়া, বিদেশে যাওয়া, পুলিশি সাক্ষী বদলি হয়ে যাওয়া ইত্যাদি। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সকল ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের বিষয় ভাবা হচ্ছে। এ ব্যাপারে বিদেশি কিছু সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরো বলেন, সিভিল মামলায় ইস্যু গঠন এবং ফৌজদারি মামলায় চার্জ গঠনের পূর্বে বাদী ও বিবাদীদের হলফনামা গ্রহণ করে সেখান থেকে তর্কিত বিষয় নির্ধারণ করে শুধু সে বিষয়ের ওপর জেরা গ্রহণ করলে মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।
এ লক্ষ্যে বিভিন্ন আইন প্রণেতা, আইন বিশারদসহ প্রবীণ আইনজীবীদের মতামত গ্রহণ করছি। শীঘ্রই এ বিষয়ে একটি সেমিনার করে যার যার চিন্তা ভাবনা গ্রহণ করা হবে।
অপরাধী সনাক্তকরণে আমেরিকার সহায়তায় একটি বিশ্বমানের ফরেনসিক লাইব্রেরি স্থাপনের কথাও তিনি ঘোষণা করেন।
দেশের সকল আদালতকে ডিজিটালাইজেশন করে ইন্টারনেট ও ওয়াইফাইয়ের আওতায় নিয়ে এসে প্রত্যেক বারে ই-লাইব্রেরি চালু করার কথাও তিনি জানান।
তিনি বলেন, বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জে কারাগার চলে যাচ্ছে। সেখানে কারাগার গেলে সেখান থেকে আসামিদের এ আদালতে হাজির কষ্টসাধ্য হবে এবং সময়ও বেশি লাগবে। সেখানে অনেক জায়গা আছে। আগামী ২০/৩০ বছর পর আইনজীবীর সংখ্যাধিক্যের কথা বিবেচনা করে পুরান ঢাকা থেকে নিম্ন আদালত কেরানীগঞ্জে স্থানান্তরের প্রস্তাব করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, সেখানে আদালত হলেই সবার জন্য সুবিধা হবে। সেখানে অনেক জায়গা আছে তাই পরিকল্পিতভাবে সব কিছু করা যাবে।
মেট্রোপলিটন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আসকির খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা, ঢাকা বারের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, ঢাকার বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

বিএনপির মতো জজ মিয়া নাটক সাজাতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী - Surma Times Archive
জাতীয়

বিএনপির মতো জজ মিয়া নাটক সাজাতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

মে 25, 2026
কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী - Surma Times Archive
জাতীয়

কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল 29, 2016
ডিবির রিমান্ডে মাহমুদুর রহমান - Surma Times Archive
জাতীয়

ডিবির রিমান্ডে মাহমুদুর রহমান

এপ্রিল 29, 2016
বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত সোমবার - Surma Times Archive
জাতীয়

বাস ভাড়া নিয়ে সিদ্ধান্ত সোমবার

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?