সাঈদ হত্যার প্রতিবাদে নয়াসড়ক ক্রীড়া সংস্থা ও ব্যবসায়ীদের মানবন্ধন

Surma Times
1 Min Read

DSC_0555 copyস্কুল ছাত্র আবু সাঈদ হত্যার প্রতিবাদে নয়াসড়ক পয়েন্টে গতকাল বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করে নয়াসড়ক ক্রীড়া সংস্থা ও ব্যবসায়ীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, বিশিষ্ট ব্যবসায়ী লিমন আহমদ, সংগঠনের সভাপতি মতিউর রহমান শিমুল, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, তামিম আহমদ, সোহেল আহমদ, সালমান আহমদ, অপু আহমদ, তাজু ইসলাম, সুমন মিয়া, তছলিম আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুল ছাত্র আবু সাঈদের খুনিদের আইনের আওতায় এনে ফাসির দাবী জানান এবং বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নতুবা আমরা সিলেট বাসী ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। বিজ্ঞপ্তি

Share This Article