সুরমা টাইমস ডেস্কঃ নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগে ব্যবসায়ী মনসুর আহমদের বাসায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেল ৩টায় হাজারীবাগ ১৫ নম্বর বাসায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মনসুর আহমদ বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে মনসুর আহমদ উল্লেখ করেন- তার বাসার দ্বিতীয় তলার কাজ শুরুর পর থেকে হাজারীবাগের মৃত মটু মিয়ার ছেলে স্বপন ও অতুল মিয়ার ছেলে লিমনসহ তাদের সহযোগীরা ২ লাখ টাকা চাদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে বৃহস্পতিবার বিকেলে তারা বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও মিস্ত্রিদের মারধর করে।
এদিকে, মনসুর আহমদের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিমানবন্দর থানার এএসআই বোরহান উদ্দিন। পরিদর্শনকালে বাসায় হামলার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন এএসআই বোরহান।
শাহী ঈদগাহে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাসায় হামলা


