শুক্রবার, 16 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেট বিভাগসিলেটের শীর্ষ সংবাদ

অবরোধের ৩৩ তম দিনে সিলেটে ৯ গাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগ

Last updated: ফেব্রুয়ারি 8, 2015 1:01 পূর্বাহ্ন
Published: ফেব্রুয়ারি 8, 2015
truck on fire South Surma
truck on fire South Surma
SHARE

আম্বরখানায় ৭ গাড়ি ভাঙচুর ॥ বাগবাড়িতে ট্রাকে পেট্রলবোমা ॥ কুলাউড়ায় বাসে আগুন

ফাইল ফটো
ফাইল ফটো

সুরমা টাইমস ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ৩৩ দিন গতকাল শনিবার অতিবাহিত হয়েছে। অবরোধে জন জীবনে কোন প্রভাব পড়েনি। যান চলাচল ছিল স্বাভাবিক। নগরী ও নগরীর বাহিরে অধিকাংশ দোকানপাটও গতকাল ছিল খোলা। তবে নগরীর সোবহানীঘাটের কাচাবাজার এলাকায় ২০ থেকে ২৫ জন শিবিরকর্মী নাশকতার চেষ্টাকালে পুলিশ ২ জনকে ধাওয়া করে ২ শিবিরকর্মীকে গ্রেপ্তার করে। এয়ারপোর্ট থানার আম্বরখানা এলাকায় ৭টি গাড়ি ভাঙচুর করেছে শিবির। বিকেল ৪টার দিকে তারা এ ভাঙচুরের ঘটনা ঘটায়। একই সময়ে সোবহানীঘাট কাচা বাজারের সামনে ২০ থেকে ২৫ জন শিবির নেতাকর্মী মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ শিবির কর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে ৭ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৩ টি মোটর সাইকেলও আটক করে পুলিশ। সোবহানীঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) কামাল শিবিরকর্মীদের গ্রেপ্তার ও দু‘টি মোটরসাইকেল আটকের সত্যতা স্বীক্ষার করেছেন। আর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবরোধের আগুনে একটি বাস পুড়েছে। ভোরে উপজেলার ব্রাক্ষণবাজার ভাটেরা এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা পৌনে ২টার দিকে ২০ থেকে ২৫ জন শিবিরকর্মী সোবহানীঘাট কাচা বাজারের সামনে অবস্থান নিয়ে মিছিল ও ককটেল ফোটানোর চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের ধাওয়া করে রবিউল ও রাসেল নামের ২ জন শিবির নেতাকে গ্রেপ্তার করে। পরে ফুলতলী মাদ্রাসার পেছনের সম্রাট টাওয়ারে অভিযান চালিয়ে আরো ৫ শিবিরকর্মীকে আটক করা হয়। এ সময় তাদের ৩টি মোটরসাইকেলও আটক করে পুলিশ। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, সোবহানীঘাটে নাশকতার চেষ্টাকালে ২ জন শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিকেল ৪টার দিকে আম্বরখানা সিরাজী হোটেলের সামনে থেকে মহানগর শিবিরের সভাপতি আবদুর রাজ্জাকের নেতৃত্বে মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। মিছিলটি শুরুর পরই সহিংস হয়ে ওঠে শিবির নেতাকর্মীরা। তারা আম্বরখানা-ইলেকট্রিক সাপ্লাই রোড দিয়ে চলাচলকারী যানবাহনে ব্যাপক ভাঙচুর করে। এ সময় শিবির নেতাকর্মীরা ট্রাক, প্রাইভেট কার, ইজিবাইকসহ অন্তত ৭টি যানবাহন ভাঙচুর করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শিবিরকর্মীরা এসময় রাস্তার উভয় পাশের কয়েকটি দোকান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ওসি গৌছুল হোসেন শিবির নেতারা গাড়ি ভাঙচুর করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কয়টি গাড়ি ভাঙচুর করা হয় তা সঠিক বলতে পারেননি ওসি। এ ঘটনায় মামলা দায়েরের ও আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে আমাদের মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবরোধের আগুনে একটি বাস পুড়েছে। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ওই বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার ব্রাক্ষণবাজার ভাটেরা এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ব্রাক্ষণবাজার এলাকার ভাটেরা রোডে একটি বাস দাঁড় করানো ছিল। হঠাৎ ৭/৮জন দুর্বৃত্ত বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক আকলিমা আক্তার জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ চলাকালে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। বেলা ২টায় মিছিলটি নয়াসড়ক পয়েন্ট থেকে শুরু করে মিরবক্সটুলা হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়।
নয়াসড়ক পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান।
মহানগর ছাত্রদল নেতা লিটন কুমার দাস নান্টু’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, রুজেল আহমদ চৌধুরী, আব্দুল হান্নান, রায়হাদ বক্স রাক্কু, খালেদুর রশিদ ঝলক, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, আলতাফ হোসেন টিটু, তছির আলী, দেওয়ান নিজাম খান, জাবেদ আহমদ জীবন, দিলোওয়ার হোসেন চৌধুরী, শামিম আহমদ লোকমান প্রমূখ।
এদিকে, নগরীর নবাব রোড এলাকায় অবরোধ সমর্থনে জেলা ও মহানগর ছাত্রদলের মিছিল-সমাবেশ করেছে। বিকেল ৪টার দিকে নেতাকর্মীরা এ মিছিল করেন।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর ছাত্রদলের সিনিয়র নেতা আফছর খান, ছাত্রদল নেতা সৈয়দ সারওয়ার রেজা, মির্জা সম্রাট হোসেন, পারভেজ খান জুয়েল জামিল আহমেদ তালুকদার, আশরাফুল হক, শামীম আলী, রায়হান আহমদ প্রমুখ।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
ছাতকে শিশু সামছুল আলম হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার - Surma Times Archive
ছাতক

ছাতকে শিশু সামছুল আলম হত্যা মামলার আসামি বকুল গ্রেফতার

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?