শুক্রবার, 20 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
গোলাপগঞ্জবিশেষ সংবাদ

গোলাপগঞ্জ পল্লি বিদ্যুতের ডিজিএমের কান্ড ॥ প্রতিবন্ধীকে ২০ ঘন্টা আটকে রেখে নির্যাতন

Last updated: জানুয়ারি 18, 2015 2:28 পূর্বাহ্ন
Published: জানুয়ারি 18, 2015
Damb latif
Damb latif
SHARE

latifসুরমা টাইমস ডেস্কঃ গোলাপগঞ্জ পল্লি বিদ্যুৎ কার্যালয়ে চোর সন্দেহে এক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রায় ২০ ঘন্টা আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। খবর পেয়ে শনিবার সন্ধ্যার সময় গোলাপগঞ্জ থানার একদল পুলিশ প্রতিবন্ধীকে উদ্ধার করে। তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় পুলিশের জিম্মায় রাতে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোর সন্দেহে নির্যাতিত প্রতিবন্ধী হচ্ছেন, গোলাপগঞ্জের গোবারকুল গ্রামের আবদুল লতিফ (৪০)। ওই গ্রামসহ গোলাপগঞ্জ পৌর শহর এলাকায় লতিফ একজন বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে পরিচিত। তাঁকে চোর সন্দেহে গোলাপগঞ্জ পল্লি বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মস্তফা কামালসহ কার্যালয়ের কর্মচারীরা বেধড়ক মারধর করেছেন বলে লতিফের বরাত দিয়ে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।
যোগাযোগ করলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক নির্যাতিত ব্যক্তি একজন বুদ্ধিপ্রতিবন্ধী বলে নিশ্চিত করেন। ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘কী আর বলব, এক কথায় অমানবিক একটি কান্ড করলেন তাঁরা (পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ)। রাত ১০টার দিকে তাঁকে আটকে রাখা হয়। বিকেলে খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ছয়টায় লোকটিকে উদ্ধার করে। এক নাগাড়ে প্রায় ২০ ঘন্টা আটক অবস্থায় ছিলেন ওই লোকটি।’
পুলিশ ও স্থানীয়রা জানান, গোলাপগঞ্জ শহরের কদমতলীর নিকট পল্লি বিদ্যুতের কার্যালয়। রাত ১০টার দিকে কার্যালয়ের একটি কক্ষে ঢোকে পড়েন লতিফ। পল্লি বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা তখন ‘চোর চোর…’ বলে লতিফের হাত ও পা বেধে একটি কক্ষের মধ্যে রাখেন। সকাল নয়টার দিকে পল্লি বিদ্যুতের ডিজিএম মস্তফা সেখানে গিয়ে লতিফকে মারধর করেন। তাঁর কাছ থেকে ‘চোর’ স্বীকারোক্তি আদায় না হওয়া পর্যন্ত দফায় দফায় চলে নির্যাতন।
স্থানীয় বাসিন্দারা জানান, পল্লি বিদ্যুৎ অফিসে চোর ধরা পড়েছে এ খবর পেয়ে স্থানীয় কিছু লোক সেখানে গিয়ে লতিফকে শনাক্ত করেন। কদমতলী এলাকার বাসিন্দা একজন জানান, লতিফ একজন বুদ্ধিপ্রতিবন্ধী এ বিষয়টি জানানোর পরও ডিজিএম বিশ্বাস করছিলেন না। এক পর্যায়ে পুলিশকে জানালে পরে লতিফকে উদ্ধার করা হয়।
লতিফকে নির্যাতন করার অবস্থা পর্যবেক্ষনকারী এক পুলিশ জানান, লোকটি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। কিভাবে নির্যাতন করা হয়েছে সে সবই দেখাচ্ছিলেন। তাঁর দুই পা ও হাতে জখম পাওয়া গেছে। ইট দিয়ে পায়ে আঘাত করা হয় এ বিষয়টি লতিফ হাতে ইট নিয়ে দেখিয়েছেন।
এ ব্যাপারে জানতে পল্লি বিদ্যুতের ডিজিএমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে কার্যালয়ের টেলিফোনে কল করলে ওপাশ থেকে কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, ‘এটা আসলে ভুল হয়ে গেছে। এ জন্য আমরা অনুতপ্ত। লোকটির চিকিৎসার দায়িত্বও আমরা নেব।’

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

বিশ্বনাথে - নতুন বাবা'র আবির্ভাব - Surma Times Archive
বিশেষ সংবাদবিশ্বনাথ

বিশ্বনাথে – নতুন বাবা’র আবির্ভাব

এপ্রিল 29, 2016
ইউপি নির্বাচন: গোলাপগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা - Surma Times Archive
গোলাপগঞ্জ

ইউপি নির্বাচন: গোলাপগঞ্জে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

এপ্রিল 27, 2016
শিশুর প্রতি পুলিশের এ কেমন বর্বরতা! - Surma Times Archive
বিশেষ সংবাদ

শিশুর প্রতি পুলিশের এ কেমন বর্বরতা!

এপ্রিল 26, 2016
গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি প্রার্থী আশফাক চৌধুরীর নির্বাচনী সভা - Surma Times Archive
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপি প্রার্থী আশফাক চৌধুরীর নির্বাচনী সভা

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?