শুক্রবার, 30 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
প্রবাস বাংলা

খালেদা এবং তারেকের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই

Last updated: জানুয়ারি 11, 2015 1:00 অপরাহ্ন
Published: জানুয়ারি 11, 2015
ANA PIC AL
ANA PIC AL
SHARE

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ড. সিদ্দিকুর

ANA-PIC-AL
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ড. সিদ্দিকুর রহমান। ছবি- এনা।

নিউইয়র্ক থেকে এনা: বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের। গত ১০ জানুয়ারি সন্ধ্যায় (নিউইয়র্ক সময়) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এ কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় সংবাদিক সম্মেলনে ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশে রাজনীতি করবেন মুক্তিযুদ্ধের চেতনার দল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনার দল।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী কমিটির সদস্য আব্দুস শহীদ দুদু, আশফাক মিশু, এস এম বিপ্লব, আনোয়ার হোসেন, শাহানা বেগম, জসীম উদ্দিন খান মিঠু, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, গণেষ কীত্তণীয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, রুহেল চৌধুরী, ফখর উদ্দিন, শেফু রহমান প্রমুখ।
সাংবাদিক সম্মেলনের শুরুতে ড. সিদ্দিকুর রহমান ৫ জানুয়ারি স্টেট ডিপার্টমেন্টের সামনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের যে সব নেতাকর্মী অংশগ্রহণ করেননি তাদের তীব্র সমালোচনা করেন। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির অবরোধের নামে সন্ত্রাস করছে। বিএনপি একটি সন্ত্রাসী দল এবং পাকিস্তানের প্রেতাত্মা। এ সব প্রেতাত্মারা এখন আন্দোলনে নামে বাংলাদেশে সন্ত্রাস করে চলেছে। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন হবে ৫ বছর পর। এর আগে কোন নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বৈদেশিক বিষয় বিশেষ দূত জাহিদ এফ সর্দার সাদি আমেরিকার ৬ জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে যে মিথ্যাচার এবং ন্যাক্কারজনক ঘটনার জন্ম এর ফলে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন এবং প্রবাসী বাংলাদেশীদের প্রশ্নবৃদ্ধ করেছে। তিনি বলেন, বিএনপি যেভাবে মিথ্যার রাজনীতি করে তাদের উপদেষ্টারাও মিথ্যার রাজনীতি করে। ৬ জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে সাদী শুধু বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেনি বড় ধরনের ক্রাইম করেছে। এর জন্য তার শাস্তি হাওয়া প্রয়োজন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ করেছি। তার নিন্দা জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটাই বিএনপির মিথ্যার রাজনীতির উত্তম দলিল। সন্ত্রাস এবং মিথ্যাচারের রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর চেতনার রাজনীতি। সুতরাং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তিনি আরো বলেন, ভারতের বিজেপির নেতা অমিত সাহার সাথে বেগম জিয়া কেন কথা বলেছেন? অমিত সাহার সাথে কথা বলে কোন লাভ নেই। বাংলাদেশ কীভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ, অমিত সাহা নয়। তারেক জিয়ার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একের পর এক লন্ডনে বসে তারেক রহমান ননস্টপ মিথ্যাচার করে যাচ্ছেন, মিথ্যা কথা কেন প্রচার করতে হবে। তাছাড়া তিনি তো মুছলেকা দিয়ে বাংলাদেশ থেকে বাইরে এসেছিলেন। সেই মুছলেকায় উল্লেখ ছিলো তিনি বাংলাদেশের রাজনীতি করবেন না এবং রাজনৈতিক কর্মকান্ড চালাবেন না- এখন কেন রাজনীতি করছেন? আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে একজন মুজিব সেনা বেঁচে থাকতে তারেক রহমান বাংলাদেশে যেতে পারবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে মিডিয়ায় যে স্বাধীনতা রয়েছে তা আমেরিকাতেও নেই। প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ করে আমাদের বিপদে ফেলেছেন, মনে হচ্ছে অন্যায় করেছেন, কারণ এই ফোনের কারণেই মানুষ সব দেখতে পাচ্ছে। টক শোতে সরকারের সমালোচনা করা হচ্ছে। স্বাধীনতা থাকলে এটা চলতো না। সাংবাদিক সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা সভা করা হয়।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার - Surma Times Archive
প্রবাস বাংলা

ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার

মে 25, 2026
বাংলাদেশ  রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে রুমু সভাপতি, রানা সাধারণ সম্পাদক - Surma Times Archive
প্রবাস বাংলা

বাংলাদেশ রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে রুমু সভাপতি, রানা সাধারণ সম্পাদক

এপ্রিল 29, 2016
বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সাথে ফখরুদ্দিনের মতবিনিময় - Surma Times Archive
প্রবাস বাংলা

বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সাথে ফখরুদ্দিনের মতবিনিময়

এপ্রিল 29, 2016
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?