সোমবার, 23 নভে. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিশেষ সংবাদ

কারাফটকে ১৭ মিনিটের লতিফ ‘নাটক’

Last updated: নভেম্বর 26, 2014 3:05 পূর্বাহ্ন
Published: নভেম্বর 26, 2014
latif drama
latif drama
SHARE

latif dramaসুরমা টাইমস ডেস্কঃ মাথা নিচু করে ‘পকেট ফটক’ দিয়ে ঢুকতে অস্বীকৃতি জানিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে ১৭ মিনিট ঠায় দাঁড়িয়ে থেকে নতুন নাটকের জন্ম দিলেন আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে বিরুপ মন্তব্যের কারণে যাকে এরইমধ্যে মন্ত্রিত্ব ও দলীয় সদস্যপদ হারাতে হয়েছে। ধর্মীয় উস্কানির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফেরার এক দিন পর মঙ্গলবার দুপুরে ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন টাঙ্গাইলের এই সংসদ সদস্য।
এরপর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আতিকুর রহমান লতিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশের একটি প্রিজন ভ্যান সাবেক এই মন্ত্রীকে নিয়ে আদালতপাড়া থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। বেলা ৩টা ৪২ মিনিটে প্রিজন ভ্যান থেকে নেমে কারাগারের মূল ফটকের সামনে এসে বেঁকে বসেন লতিফ।
টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকীদের বড় ভাই লতিফ উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সাফ জানিয়ে দেন, তাকে ভেতরে নিতে হলে কারাগারের মূল ফটক খুলতে হবে। “আমি এখনো এমপি। গত ৩০ বছর আমি পকেট গেইট দিয়ে ইন বা আউট হইনি।”
কারা কর্মকর্তারা জানান, ইস্পাতের তৈরি মূল ফটকের গায়ে লাগোয়া ছোট আকারের ‘পকেট ফটক’ দিয়েই তারা আসামি ও কয়েদিদের আনা নেওয়া করেন। প্রিজন ভ্যান ও গাড়ি ঢোকানোর দরকার হলে অথবা বিশেষ প্রয়োজনে মূল ফটক খোলা হয়।
এসময় পুলিশ সদস্য ও কারা কর্মকর্তারা লতিফ সিদ্দিকীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে আদালত থেকে প্রিজন ভ্যানের পিছু নিয়ে আসা সংবাদকর্মীরা এ সময় লতিফ সিদ্দিকীর নাগাল পাওয়ার চেষ্টা করতে থাকেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সাবেক সদস্যের দিকে একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন তারা।
‘স্যার, আদালতের আদেশে আপনি কি সন্তুষ্ট?’
‘স্যার, আপনি আইনজীবীর সহায়তা নিলেন না কেন? জামিন আবেদন করলেন না কেন?
‘স্যার শুধু একটি কথা বলেন, আপনি কি আদেশে সন্তুষ্ট?’
সাদা জুতা, কালো প্যান্ট ও সাদা চেক শার্ট পরিহিত লতিফ এ সময় কেবল মাথা নেড়ে বুঝিয়ে দেন, তিনি কিছুই বলবেন না।
বিতর্কিত মন্তব্য করে প্রায় সব হারিয়ে কারাগারে আসতে হলেও তেমন কোনো উদ্বেগ বা শঙ্কা এ সময় তার চেহারায় লক্ষ করা যায়নি। মরিয়া সংবাদকর্মীদের কাছ থেকে লতিফকে দূরে রাখতে এ সময় হিমশিম খেতে দেখা যায় পুলিশ কর্মকর্তাদের।
তারা বোঝানোর চেষ্টা করেন, এতো সংবাদকর্মীর এই ভিড়ের সামনে মূল ফটক খুলতে গেলে সামলানো কঠিন হবে। বরং তিনি দয়া করে পকেট ফটক দিয়ে ভেতরে গেলে অনেক ঝামেলাই এড়ানো সম্ভব।
কিন্তু টাঙ্গাইলের সাংসদ লতিফ তার অবস্থানে অনড় থাকেন, কারা ফটকে উত্তেজনাও বাড়তে থাকে।
লালবাগ পুলিশের সহকারী কমিশনার ফয়েজ আহমেদ, কতোয়ালির ওসি আবুল হাসান, চকবাজারের ওসি আজিজুল হকসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ সময় লতিফকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান। লতিফকওে তাদের সঙ্গে নিচু স্বরে কথা বলতে দেখা যায়।
এরপর এক পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ফরমান আলী বাইরে আসেন এবং ৩টা ৪২ মিনিটে প্রধান ফটক খুলে দেওয়া হয়। ফরমান আলীর সঙ্গেই ভেতরে প্রবেশ করেন গত দুই মাস ধরে আলোচনায় থাকা লতিফ সিদ্দিকী।
পরে এক প্রশ্নের জবাবে ফরমান আলী বলেন, কোন ফটক দিয়ে কে কারাগারে ঢুকতে বা বের হতে পারবে, সে বিষয়ে তারা সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করেন। কারাধ্যক্ষ বা জেলার চাইলে মূল ফটক খুলে ঢুকতে বা বের হতে পারেন।
লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটানোর কারণ জানতে চাইলে জেল সুপার বলেন, “আমি ঢুকেছি, উনি আমার সঙ্গেই ঢুকেছেন। নিয়মের কোনো ব্যত্যয় হয়নি।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

বিশ্বনাথে - নতুন বাবা'র আবির্ভাব - Surma Times Archive
বিশেষ সংবাদবিশ্বনাথ

বিশ্বনাথে – নতুন বাবা’র আবির্ভাব

এপ্রিল 29, 2016
শিশুর প্রতি পুলিশের এ কেমন বর্বরতা! - Surma Times Archive
বিশেষ সংবাদ

শিশুর প্রতি পুলিশের এ কেমন বর্বরতা!

এপ্রিল 26, 2016
সিলেটের অবাধ্য কন্যা রিতা - Surma Times Archive
বিশেষ সংবাদসিলেট

সিলেটের অবাধ্য কন্যা রিতা

এপ্রিল 26, 2016
অফিস থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণ (ভিডিও) - Surma Times Archive
আন্তর্জাতিকনারীবিশেষ সংবাদ

অফিস থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণ (ভিডিও)

এপ্রিল 23, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?