শুক্রবার, 16 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

রাগীব আলীর বিরুদ্ধে মামলা : ২৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ

Last updated: এপ্রিল 8, 2016 10:22 অপরাহ্ন
Published: এপ্রিল 8, 2016
রাগীব আলীর বিরুদ্ধে মামলা : ২৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ - Surma Times Archive
SHARE

1ডেস্ক রিপোর্ট :: সিলেটে রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল করে হাজার কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে করা দুটি মামলার তদন্তভার পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআইকে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। এর আগে কোতোয়ালি থানা-পুলিশের কাছে মামলা দুটির তদন্তভার ছিল।

গত ২২ মার্চ আদালত এক আদেশে সিলেট কোতোয়ালি থানা-পুলিশকে তদন্ত করে ৭ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ জানান, বৃহস্পতিবার ধার্য তারিখে থানা-পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল বিষয়ে শুনানি হয়। পরে আদালত মামলা দুটির তদন্ত কর্তৃপক্ষ বদল করে পিবিআইকে দেন। ২৫ এপ্রিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করার বিষয়টি ১৯৯৯ সালের ২৫ আগস্ট ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত তৎকালীন সংসদীয় স্থায়ী কমিটি সরেজমিনে তদন্ত করে সত্যতা পায়। পরবর্তী সময়ে সংসদীয় উপকমিটি চা-বাগানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল হাই সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন।

ওই মামলায় প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার ভূসম্পত্তি আত্মসাতের অভিযোগে রাগীব আলী, তাঁর স্ত্রী রাবেয়া খাতুন চৌধুরী (প্রয়াত), ছেলে আবদুল হাই, মেয়ে ও মেয়ের জামাতাকে আসামি করা হয়েছিল। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা দুটি উচ্চ আদালত থেকে স্থগিত করা হয়।

পরবর্তী সময়ে তদন্ত করে ২০১০ সালের ২৮ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে পুলিশ। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। এতে মামলা দুটি সক্রিয় করারও নির্দেশনা দেওয়া হয়।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার - Surma Times Archive
জুড়িসিলেটের শীর্ষ সংবাদ

জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

এপ্রিল 30, 2016
সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Surma Times Archive
রাজনীতিসিলেটসিলেটের শীর্ষ সংবাদ

সিলেট জেলা-মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ডিসেম্বর 21, 2023
বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Surma Times Archive
বিশ্বনাথসিলেট

বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এপ্রিল 30, 2016
কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান - Surma Times Archive
সিলেট

কুলাউড়ায় আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান

এপ্রিল 29, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?