বৃহস্পতিবার, 15 অক্টো. 2026
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline
Surma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ

Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • সাহিত্য
  • যোগাযোগ
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
শীর্ষ সংবাদ

রাত পোহালেই আতঙ্ক আর উৎকন্ঠার ভোট

Last updated: মার্চ 21, 2016 11:04 অপরাহ্ন
Published: মার্চ 21, 2016
রাত পোহালেই আতঙ্ক আর উৎকন্ঠার ভোট - Surma Times Archive
SHARE

1নিউজ ডেস্ক:: রাত পোহালেই মঙ্গলবার তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের লড়াই। প্রথমবারের মত চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় বেশির ভাগ এলাকায় আতঙ্ক ও উৎকন্ঠা দেখা দিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন(ইসি) কোনো ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোট উপলক্ষ্যে এদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকছে সাধারণ ছুটি। তফসিলে প্রথম ধাপে ৭৫২ ইউপিতে ভোটের তারিখ ঘোষণা করা হলেও নানা জটিলতায় স্থগিত ও পিছিয়েছে ৩১টির ভোট। টাঙ্গাইলের নাগরপুরের ১১ ইউপির ভোট ২৩ মার্চ ও কক্সবাজারের টেকনাফ উপজেলার দুটি ইউপির ভোট ২৭ মার্চ হবে। আর বাদ বাকি ইউপিকে মঙ্গলবার নির্বাচন। তবে ইসি সুত্র জানায় বিভিন্ন কারণে আরো তিনটি ইউনিয়নের ভোট স্থগিত হতে পারে। প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে গতকাল রোববার দিবাগত রাত ১২টায়। এখন শুধু ভোটের হিসেবের পাশাপাশি সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কায় গ্রামাঞ্চলের নাগরিকরা। তবে এ নিয়ে চিন্তিত নয় ইসি। এমনকি সহিংসতা কমানো যাচ্ছে না বলেও স্বীকার করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার।
প্রথম ধাপের ইউপি ভোটে ১৪টি দল অংশ নিচ্ছে। নির্বাচনী পরিবেশ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করে আসছে। প্রতিদিনই প্রভাব বিস্তার ও সহিংসতার খবর প্রকাশিত হচ্ছে। এমন একাধিক অভিযোগ নির্বাচন কমিশনের জমা দিয়েছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। এসবের মধ্যেও সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে আশাবাদী ইসি।
নির্বাচনকে কেন্দ্র করে সোমবার পর্যন্ত সব মিলিয়ে নিহত হয়েছেন ১০ জন। সংঘর্ষকে কেন্দ্র করে আহত প্রায় দুই হাজার। এমন গোলযোগ-সহিংসতার মধ্যে স্থানীয় পর্যায়ের দলীয় এ নির্বাচনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রচারের সময় শেষ হওয়ার আগে বহিরাতগতদের ছাড়তে হবে নির্বাচনী এলাকা।
প্রথম ধাপের নির্বাচনে ভোটার ১ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৭৪১ জন। ভোটকেন্দ্র ৬ হাজার ৯৮৭টি। চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ হাজার ৪৩ জন। সংরক্ষিত মহিলা আসনে ৭ হাজার ৫৭৫ জন আর সাধারণ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ হাজার ৮৪৭ জন।
তবে এরই মধ্যে ৫৪ জন চেয়ারম্যান, ১৭৯ জন সাধারণ সদস্য ও ৫৪ জন সংরক্ষিত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের পর ৬২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আদালতের নির্দেশে আট ইউপিতে প্রার্থী যোগ হওয়ায় বাকি ৫৪ জন নির্বাচিত হন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার, সভা-সমাবেশ ও শোডাউন নিষিদ্ধ। ভোটের পরে ৪৮ ঘণ্টাও কোনো মিছিল করা যাবে না।
নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ২২ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত রাখা হচ্ছে এবার। ভোটের আগের দুই দিন থেকে ভোটের পরদিন পর্যন্ত চারদিন থাকবে তারা। পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রভিত্তিক নিরাপত্তা সদস্য বাড়াবে স্থানীয় প্রশাসন।

এদিকে নির্বাচন উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে অসহায় প্রকাশ করে বলেন, মাঠ পর্যায়ের রির্টানিং কর্মকর্তারা কাঙ্খিত সহযোগিতা করছে না জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী সংহিংসতা আমরা কমিয়ে আনতে পারছি না।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলাবাহিনীর কোনো সদস্য অনিয়ম ও পক্ষপাতিত্ব করলে আমরা তাৎক্ষনিক শাস্তিমূলুক বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। কোনো কেন্দ্রে ভোট কারচুপি ও সহিংসতা হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়ী হবে। আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের ব্যবস্থা করবেন।
এরপর আরও পাঁচ ধাপে দেশের বাকি সাড়ে তিন হাজার ইউপিতে ভোট হওয়ার কথা।

ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের ৭৫২ ইউপির তফসিল ঘোষণা করা হয়। সে অনুসারে পরবর্তীতে ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হওয়ার কথা।

Share This Article
Facebook Email Copy Link Print

সুরমা পারের কণ্ঠস্বর - আপোষহীন সাংবাদিকতা

দুই দশকেরও বেশি সময় ধরে সুরমা টাইমস সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। ক্ষমতার মুখে নির্ভীক, পাঠকের কাছে বিশ্বস্ত। সুরমা টাইমস সর্বদা সত্য, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পেতে আমাদের সাথে থাকুন।
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

আরও সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি

মে 24, 2026
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন - Surma Times Archive
শীর্ষ সংবাদ

সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন

ডিসেম্বর 21, 2023
যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি দম্পতির ছেলে গ্রেপ্তার

এপ্রিল 29, 2016
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত - Surma Times Archive
প্রবাস বাংলাশীর্ষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ জন নিহত

এপ্রিল 26, 2016
Surma Times Archive
Facebook Twitter Youtube Rss Medium

সম্পাদক ও প্রকাশকঃ হাবিবুর রহমান তাফাদার, বার্তা ও বানিজ্যিক কার্য্যলয়ঃ হাজেরা মঞ্জিল, ৬২/৩ বসুন্ধরা, রায়নগর, রাজবাড়ী, সিলেট-৩১০০।
UK office: 45 Ben Jonson Road, London E1 4SA Phone: +447466243203 +8801601755680
email: [email protected]

শীর্ষ বিভাগ
  • রাজনীতি
  • স্বাস্ত্য
আমাদের সম্পর্কে
  • Photo Card
  • Contact
  • Editorial Musthead
  • Editorial Policy
  • Editorial Values
  • Editors Bio
  • History Timeline

© Surma Times News Network. Copyright By Tele UK Ltd. All Rights Reserved.

✕
Surma Times

সুরমা টাইমস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন

সিলেট, বাংলাদেশ ও প্রবাসের সর্বশেষ খবর দ্রুত পেতে আমাদের Telegram channel follow করুন.

Join Telegram

This popup appears only occasionally to avoid disturbing readers.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?