‘১৭ বছর বয়সেই নির্যাতনের শিকার হয়েছিলাম’ (ভিডিও সহ)

Surma Times
1 Min Read

61841বিনোদন ডেস্কঃ বলিউডে আজকের এই শক্ত অবস্থান পেতে অনেক কষ্ট করতে হয়েছে ‘কুইন’ কঙ্গনা রানাউতের। আর প্রত্যেক সাফল্যের পিছনে থাকে অনেক কষ্ট ভরা কাহিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা এমন এক কথা জানালেন যা শুনে হয়তবা অনেকের চোখেই পানি চলে আসবে। বলিউডে আসার পর শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল তাকে, এমন কথাই জানালেন কঙ্গনা।
সম্প্রতি, একটি অনুষ্ঠানে হাজির হয়ে কঙ্গনা বলেন, বলিউডে নিজের জায়গা তৈরি করতে, অনেক কিছু সহ্য করতে হয়েছে তাকে। এমনকি, প্রথম যখন বলিউডে এসেছিলেন, তখন রীতিমত ফাঁদেও পড়ে গিয়েছিলেন তিনি। তা সত্বেও পিছিয়ে যাননি তিনি। সমস্ত বাধা অতিক্রম করে বি টাউনে নিজের জায়গা তৈরি করেছেন।
বলিউডেরই কি কেউ তাকে ফাঁদে ফেলেছিলেন এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন কঙ্গনা। কিন্তু, জানিয়েছেন, যখন কেউ ফাঁদে পড়ে, তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না। তাই, নিজের ইচ্ছেতেই বেরিয়ে আসতে হয় সেখান থেকে।
এর আগেও বলিউডের এক ব্যক্তির বিরুদ্ধে সরব হয়েছিলেন কঙ্গনা। অভিযোগ করেছিলেন, ‘১৭ বছর বয়সেই বলিউডে এক ব্যক্তি আমার ওপর অত্যাচার শুরু করেন। শুধু তাই নয়, সেই সময় তিনি আমাকে মেরে রক্তও বের করে দিয়েছিলেন। আর তখন আমিও জুতো খুলে তাকে পাল্টা আঘাত করেছিলাম’।

Share This Article