সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সমিতি লি: এর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আগামী ৯ই ডিসেম্বর বুধবার বিকাল ৩টা থেকে ১২টা পর্যন্ত রায়নগর দপ্তরীপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্টিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন রায়নগর রপ্তরী পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো: আব্দুশ শহীদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা মো: মহিউদ্দিন আজমি সাহেব (বায়তুল জান্নাত জামে মসজিদ মুহতামিম মদিনাতুল উলুম মাদ্রাসা ঢাকা)। বিশেষ অতিথি বৃন্দ হলেন হাফিজ মাওলানা আতাউর রহমান খাঁন সাহেব, (ইমাম ও খতিব সাইমা জামে মসজিদ শ্রীপুর, গাজীপুর, ঢাকা)। হযরত মাওলানা মো: তাহসীল উদ্দিন সাহেব, (ইমাম ও খতিব রায়নগর দর্জিবন্দ জামে মসজিদ সিলেট)। হাফিজ মাওলানা আবিদ হাছান সাহেব, (ইমাম ও খতিব বাইতুল বরাত জামে মসজিদ রায়নগর সিলেট)। হযরত মাওলানা আব্দুল্লাহ্ আল- মামুন সাহেব। (ইমাম ও খতিব আগপাড়া জামে মসজিদ মিরাবাজার সিলেট)।
উক্ত তাফসিল মাহফিল সফল ও সার্থক করার লক্ষ্যে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রত্যায় সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার উপদেষ্টা জননেতা জনাব সওকত আমীন তৌহিদ ও সিলেট মহানগর শ্রমজীবী সমবায় সমিতি লি: রায়নগর – শিবগঞ্জ এর সভাপতি সাহাবুদ্দিন আহমদ। বিশেষ দ্রবষ্ট্য উক্ত মাহফিলে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন রায়নগর, দপ্তরী পাড়া, মজুমদার পাড়া এলাকাবাসী।
রায়নগর দপ্তরীপাড়া জামে মসজিদ মাঠে আগামী ৯ই ডিসেম্বর বুধবার তাফসিরুল কুরআন মাহফিল


