নাচনকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল নেতৃবৃন্দ

Surma Times
1 Min Read

Nachon (1)মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক  রেজাউল করিম নাচনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রনেতা অর্জুন ঘোষ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।এক বিবৃতিতে তারা বলেন, রেজাউল করিম নাচনকে গ্রেফতার করায় সিলেটের ছাত্রদলের নেতৃবৃন্দ হৃদয়ে অত্যন্ত কষ্টবোধ করছেন। এই ছাত্রদল নেতা অত্যন্ত সুনামের সাথে তার রাজনৈতিক কর্মজীবন চালিয়ে যাচ্ছেন। তাকে শীঘ্রই নিঃশর্ত ভাবে মুক্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবী জানানো হয় বিবৃতিতে।অন্যথায় সিলেট ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বিজ্ঞপ্তি

Share This Article