সুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজারে অপহৃত তরুণীকে (১৫) সিলেট নগরীর আম্বরখানা এলাকায় উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। আটকেরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার সাধুঘাটি কমিপুর গ্রামের আব্দুল্লার ছেলে আব্দুল আজিজ (৩৫) ও সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসর গ্রামের আব্দুল আহাদের ছেলে সুমন আহম্মদ (২৭)। সিলেটের র্যাব কর্মকর্তা এএসপি মাঈন উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে সংবাদকর্মীদের এ তথ্য জানান। আটকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। উদ্ধার হওয়া ওই তরুণী কবে অপহৃত হয়েছিলেন তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি মাঈন উদ্দিন।
মৌলভীবাজারে অপহৃত তরুণী আম্বরখানা থেকে উদ্ধার : আটক ২


