মৌলভীবাজারে চলন্ত বাসে কলেজছাত্রীকে পেটালো প্রেমিক!

Surma Times
1 Min Read

38803সুরমা টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এবার চলন্ত বাসে এক কলেজছাত্রীকে পিটিয়েছে প্রেমিক দাবিদার পারভেজ আহমদ (২৫) নামক এক বখাটে। বোরকার নেকাব না পড়ায় তাকে পেটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনা নিয়ে মৌলভীবাজার জুড়ে তোলপাড় চলছে।
জানা যায়, মঙ্গলবার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে ওই ছাত্রীকে পেটায় বখাটে পারভেজ। পিটুনি খেয়ে ওই ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে রাজনগর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
কয়েকজন বাসযাত্রী জানান, ওই কলেজ ছাত্রী রাজনগরের মুন্সিবাজারে যাওয়ার জন্য মৌলভীবাজারের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন। বাসটি চাঁদনীঘাট ছাড়ার কিছু সময় পরে পারভেজ বাসের সামনের সিটে বসা কলেজ ছাত্রীকে নেকাব না পরার অভিযোগ তোলে মারধর করে। বাসযাত্রীরা এসময় প্রতিবাদ করলে বখাটে পারভেজ ওই ছাত্রীকে তার ‘প্রেমিকা’ বলে পরিচয় দেয়।
পিটুনি খেয়ে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে বাসযাত্রীরা তাকে রাজনগর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। বাসযাত্রীরা উপজেলার মুন্সিবাজারে ওই কথিত প্রেমিককে কিছুক্ষণ আটকে রাখার পর সে কৌশলে পালিয়ে যায়। ওই ছাত্রী জানিয়েছে, বখাটে পারভেজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। রাস্তায় প্রায়ই সে তাকে উত্যক্ত করতো।

Share This Article