মাধবপুরে জালালাবাদ গ্যাস কোম্পানির চোরাই গ্যাস পাইপ সহ চোর আটক

Surma Times
1 Min Read

madhobpurহামিদুরর রহমান,মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর নতুন সঞ্চালন চোরাই গ্যাস পাইপ সহ নবির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহষ্পতিবার ভোর রাতে তেলিয়াপাড়া টহল ফাঁড়ি পুলিশ জগদীশপুর মুক্তিযোদ্ধা শ্যামপুর এলাকা থেকে পাচারের সময় পাইপ ভর্তি পিকআপ ভ্যান সহ তাকে আটক করা হয়। ধৃত নবির হোসেন উপজেলার বেজুড়া গ্রামের মন্নান মিয়ার ছেলে। পুলিশ জানান, গত ১৬ জুলাই জগদীশপুর শ্যামপুর এলাকা থেকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর নতুন সঞ্চালন লাইনের ৩টি লোহার পাইপ একদল দুর্বৃত্ত চুরি করে নিয়ে যায়। বৃহষ্পতিবার ভোর রাতে পিকআপ ভ্যান যোগে পাচারের সময় ঢাকা-সিলেট মহাসড়ক ও জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় তেলিয়াপাড়া টহল পুলিশের হাতে নবির হোসেন পাইপ সহ পুলিশের হাতে আটক হয়। গ্যাস ট্রান্সমিশন কোম্পানীর নতুন সঞ্চালন লাইনের ঠিকাদারী প্রতিষ্ঠান টেকনোকেল সার্ভিসের ব্যবস্থাপক আবু মাসুদ খান বাদী হয়ে ৭ জনের নামে মাধবপুর থানায় একটি মামলা দিয়েছেন।

Share This Article