এফবিসিসিআই সভাপতি হলেন মাতলুব আহমাদ

Surma Times
1 Min Read

Matlubসুরমা টাইমস ডেস্কঃ শিল্পপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।
প্রথম সহ-সভাপতি পদে মোহাম্মদ সফিউল ইসলাম আর সহ-সভাপতি মাহবুবুল আলম নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির মতিঝিল কার্যালয়ে শীর্ষ এ তিন পদে নির্বাচনে সোমবার বিকেলে পরিচালনা পর্ষদের সদ্য নির্বাচিত ও মনোনীত ৫২ পরিচালক ভোট দেন।
এর আগে গত শনিবার এফবিসিসিআই পরিচালক পদের নির্বাচনে চেম্বার গ্রুপে ১৬টির মধ্যে ১২টি এবং অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টির মধ্যে ১৩টিতে নির্বাচিত হয়েছে আবদুল মাতলুব আহমাদ নেতৃত্বাধীন ‘ব্যবসায়ী উন্নয়ন পরিষদ’ প্যানেল।
আগামী ২৮ মে ২০১৫-১৭ মেয়াদের জন্য এফবিসিসিআইয়ের নতুন কমিটি ঘোষণা করা হবে।

Share This Article