সুরমা টাইমস ডেস্কঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে বিষপানে রুকেয়া বেগম (৪৫) নামের ৫ সন্তানের জননী আত্মহত্যা করেছে। বুধবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গৌরনগর প্রকাশিত মালিকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্যদের ফাঁকি দিয়ে নিজ বসত ঘরে বিষপান করে রুকেয়া আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। তিনি একই গ্রামের আখলুছ আলীর স্ত্রী। ঘটনাটি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী নিশ্চিত করেছেন।
গোবিন্দগঞ্জে ৫ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা


