কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত

Surma Times
1 Min Read

kamaruzzamanসুরমা টাইমস ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান তার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করায় ফাঁসির কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।
কামারুজ্জামান রিভিউ আবেদন করার পর বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি কামারুজ্জামানের রিভিউ পিটিশন শুনানির দিন ধার্যের জন্য চেম্বার আদালতে যাব।’
সাংবাদিকদের এক পশ্নের জবাবে তিনি বলেন, ‘কামারুজ্জামান তার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করার পরই ফাঁসি কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। তিনি বলেন, এ কথা কাদের মোল্লার রিভিউয়ের রায়ে বলা আছে।’
এদিকে দুপুরে আগামী রোববার রিভিউ শুনানির দিন ধার্য করার শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

Share This Article