By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Surma Times ArchiveSurma Times Archive
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Reading: সিলেট ও সুনামগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
  • ES Money
  • U.K News
  • The Escapist
  • বিনোদন
  • Science
  • Technology
  • Insider
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Follow US
সিলেটসিলেটের শীর্ষ সংবাদসুনামগঞ্জ

সিলেট ও সুনামগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

Published: January 25, 2015
Share
SHARE

Sylhet Swaraswati poojaসুরমা টাইমস ডেস্কঃ ঢাক-ঢোল শঙ্খ আর উলুধ্বনির উচ্ছ্বাসে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির শুভলগ্নে সিলেটে প্রায় দেড়শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার্থীদের প্রাণের উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
সকাল থেকে বিভিন্ন মণ্ডপে কল্যাণময়ী দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে পূজা শুরু হয়।
নগরীর প্রায় প্রতিটি এলাকায় সরস্বতী পূজার আয়োজন থাকলেও দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল এলাকায় মণ্ডপের সংখ্যা অনেক বেশি। মণ্ডপ বেশি হওয়ায় পুজার দর্শনার্থীর সমাগমও এই এলাকায় তুলনামুলক বেশি।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতির পর আগামীকাল বর্ণাঢ্যভাবে প্রতিমা শোভাযাত্রার মাধ্যমে পূজার শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে সারা দেশের মতো সুনামগঞ্জ জেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এ বছর প্রায় ৫৬৫ টি পূজান্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়। রোববার ভোর থেকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে বিদ্যা লাভের পাশাপাশি এবং সমাজ থেকে অনাচার অত্যাচার অজ্ঞতার অন্ধকার দূর করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে হিন্দু ধর্মের বিভিন্ন বয়সের নারী পূরুষ সহ শিক্ষার্থী ভক্তবৃন্দরা উপোস থেকে মায়ের চরণে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। তারা দেশ সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যাশা নিয়ে মায়ের চরণে প্রার্থনা করেন। পূজা ও অর্চণা শেষে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পূজান্ডপে হিন্দু কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সরস্বতী পূজাঁ কমিটির সভাপতি নেপাল চন্দ্র দাস,সাধারন সম্পাদক রানা রঞ্জন আচার্য্য,দীপ নারায়ন দাস, টাইলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকেশ চন্দ্র দাস, সরস্বতী পূজা কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও মল্লি¬কপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কানন বন্ধু রায়,অজিত কুমার দাস ,হিরণ আচার্য্য, হিমাংশু আচার্য্য,নমিতা সরকার, অজিত কুমার চক্রবর্তী ,নিলু তালুকদার, নমিতা রানী চৌধুরী, পাথরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেশ চন্দ্র দাস ও বিভা মরাল প্রমুখ। পূজা কমিটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কানন বন্ধু রায় বলেন, বাংলাদেশের ইতিহাসে সুনামগঞ্জ একটি ব্যতিক্রমধর্মী শান্তি ও সম্প্রীতির শহর। এ জেলায় হিন্দু,মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে যার যার ধর্মকর্ম নির্বিঘ্নে পালন করে আসছেন। আমরা একে অন্যের ধর্মীয় আচার অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করে আসছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই শহরে এ ধারা অব্যাহত রাখতে সুনামগঞ্জের প্রতিটি মানুষ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি।

You Might Also Like

১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্টিত
দৈনিক লোকালয় বার্তা অফিসে সন্ত্রাসী হামলা : সম্পাদক আহত
নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত
অনন্ত হত্যা মামলা : ১৩ দিন পর সিআইডিতে স্থানান্তর
এমসি কলেজে ছাত্রলীগের সশস্ত্র মহড়া, আটক ৫
Share This Article
Facebook Email Print

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

দক্ষিণ সুরমায় নৌকা ও ধানের শিষে ভাগ বসাতে চান স্বতন্ত্ররা
১৮ দিনেও ক্লু মিলেনি নাজিম হত্যার
জুড়ীতে মায়া হরিণ আটক
সিলেট মহানগর টেলিকম ব্যবসায়ী নবনির্বাচিত কমিটির কর্মীসভা
- Advertisement -
Ad imageAd image
সিলেটে হাইওয়ে পুলিশের প্রকাশ্যে চাঁদাবাজি
শীর্ষ সংবাদ
ইতালীতে নয়া রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার
প্রবাস বাংলা
জুড়ীতে কলেজে ডাকাতি, নারায়নগঞ্জ থেকে ৩ ডাকাত গ্রেপ্তার
জুড়ি সিলেটের শীর্ষ সংবাদ
সুন্দরবনে একসাথে ২০ স্থানে ‘পরিকল্পিত’ আগুন
শীর্ষ সংবাদ
© Surma Times News Network. Copyrighted by Tele UK Ltd. All Rights Reserved.
  • Contact
  • Blog
  • Complaint
  • Advertise
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?