কচি নভেম্বর-ডিসেম্বর সংখ্যার মোড়ক উন্মোচন

Surma Times
1 Min Read

Kochi Pictureশিশুতোষ সাহিত্য পত্রিকা কচি’র নভেম্বর-ডিসেম্বর সংখ্যা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সাহিত্য আসর কে এ মোড়ক উন্মোচন অনষ্ঠান সম্পন্ন হয়।

কচি’র সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য-সংস্কৃতি সম্পাদক সৈয়দ মবনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের সহ-সম্পাদক সেলিম আউয়াল। বিশেষ অতিথি ছিলেন লেখক কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, প্রভাষক কবি মামুন সুলতান, কবি কামরুজ্জামান হেলাল। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক সিরাজুল ইসলাম, মামুন হোসেন বিলাল, সাইদ শাহীন, শাহ মিজান ইবনে আজিজ, কচির নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, তাসলিমা খানম বীথি, মাহমুদ পারভেজ, তানভীর তালুকদার, আমিনা শহীদ চৌধুরী, কানিজ আমেনা কুদ্দুস, রিমা বেগম পপি, বশির উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Share This Article