জকিগঞ্জ প্রতিনিধিঃ সড়ক র্দূঘটায় গুরুতর আহত জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও সিলেটের ডাকের উপজেলা সংবাদদাতা সাংবাদিক বদরুল হক খসরুর পত্নী নূরুননাহারকে দেখতে গতকাল মঙ্গলবার সিলেট ওয়েসিস হাপাতালের সপ্তম তলার আইসি ইউতে ছুটে যান সিলেট জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম। এসময় তিনি নূরুননাহারের চিকিৎসার খোজ খবর নেন ও তাঁর রোগ মুক্তি কামনা করেন। এদিকে বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এমএ মালেক চৌধুরী মকু, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজহুর আহত নূরুননাহারকে দেখতে যান। মঙ্গলবার রাত ১০ টায় এ রির্পোট লেখা পর্যন্ত সাংবাদিক পত্নী নূরুননাহারের জ্ঞান ফিরে আসেনি। সাংবাদিক বদরুল হক খসরু তাঁর সহধর্মীনির সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
জকিগঞ্জের সাংবাদিক পত্নীর শয্যা পাশে দিলদার হোসেন সেলিম


