Font ResizerAa
Surma Times ArchiveSurma Times Archive
Search
  • প্রচ্ছদ
  • সিলেট
    • বিয়ানীবাজার
    • গোলাপগঞ্জ
    • বিশ্বনাথ
    • বালাগঞ্জ
    • ওসমানী নগর
    • কানাইঘাট
    • জৈন্তা
    • গোয়াইনঘাট
    • কোম্পানীগঞ্জ
    • জকিগঞ্জ
  • জাতীয়
    • রাজনীতি
    • সারা দেশ
    • অর্থ ও বানিজ্য
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
    • এক্সক্লুসিভ
  • সাহিত্য
    • প্রবন্ধ
    • কলাম
    • ইসলাম ও জীবন
  • যোগাযোগ
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সিলেটের শীর্ষ সংবাদ

আ’লীগ নেতা দৌলা’র দাফন সম্পন্ন

Surma Times
Last updated: September 13, 2014 2:54 am
Surma Times
Share
SHARE

Doula Dafonসুরমা টাইমস ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় নিহত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান দৌলার দাফন সম্পন্ন হয়েছে । শুক্রবার বিকাল ৫টায় জৈন্তাপুর ক্যাপ্টেন রশীদ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে লামনীগ্রাম মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমান দৌলা (৬০) বৃহস্পতিবার দিনগত গভীর রাত ২টা ৪০ মিনিটে একটি সালিশ বৈঠক থেকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্থানীয় মোরগারপুল নামক স্থানে পাথরবোঝাই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে প্রাণ হারান। মখলিছুর রহমান দৌলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও জৈন্তাপুর তৈয়ব ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আ ন ম সফিকুল হক, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নূরুল হক, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ এবং গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীমসহ জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Share This Article
Email Copy Link Print
Previous Article দক্ষিন সুরমায় ১৭০ পিস ইয়াবাসহ আটক ৩
Next Article মিলান কন্সুলেটে ডিজিটাল পাসপোর্টের চাপ বেশি,লোকবল সংকট

You Might Also Like

সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

মৃত্যুর আগের দিন মেয়েকে শেষ যে কথা বলেছিলেন মন্ত্রী মহসিন

By Surma Times
সিলেটের শীর্ষ সংবাদ

দুবাইতে সড়ক দুর্ঘটনায় নিহত নজরুলের গ্রামের বাড়ি গোয়াইনঘাটে মাতম

By Surma Times
সিলেটের শীর্ষ সংবাদ

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

By Surma Times
সিলেটসিলেটের শীর্ষ সংবাদ

জল্লারপাড়ে আট তলা ভবনের ছাদে অগ্নিকাণ্ড

By Surma Times
✕
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?