নবীগঞ্জে গলায় ফাসঁ দিয়ে কিশোরীর আত্মহত্যা

Surma Times
1 Min Read

Ruhele begumউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার পল্লীতে গতকাল মঙ্গলবার দুপুরে গলায় ফাসঁ লাগিয়ে রুহেলা বেগম (১৭) এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার সদও ইউনিয়নের দত্তগ্রাম শেখ পাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। আত্মহত্যার কোন কারন জানাযায়নি। পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত দেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।

জানাযায়,নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের দত্তগ্রাম শেখ পাড়ায় ওই দিন দুপুরে কিশোরী রুহেলা বেগম বাড়ীর লোকজনের অগোছড়ে গোয়াল ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন দুপুরের দিকে গরু ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় ছটপট করতে দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

Share This Article