সিলেটে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

Surma Times
1 Min Read

Street Accridentসুরমা টাইমস ডেস্কঃ সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজারে বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের সবাই সিএনজি অটোরিকশা যাত্রী বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট নগরীর মেন্দিবাগের রোকশানা বেগম (৩৫), তার মেয়ে মীম (৮) ও সিএনজি অটোরিকশা চালক আবদুস সালাম (২৫)। নিহত রোকশানা শহরতলীর শাহপরান টুলটিকর এলাকার মাহিম ভিলার বাসিন্দা আল আমিনের স্ত্রী।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মোরসালিন জানান- হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে আসলে সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী রোকশানা বেগম ও তার মেয়ে মীম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান অটোরিকশা চালক আবদুস সালাম। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোরসালিন।

Share This Article