মধ্যরাতে `একলা’ শ্রুতির ঘরে হানা!

Surma Times
1 Min Read

shruti-haasanসুরমা টাইমস বিনোদনঃ তিগমাংশু ঢুলিয়ার পরবর্তী ছবির শ্যুটিংয়ের জন্যে দেরাদুন গিয়েছিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল সেখানকার একটি নামী হোটেলে। কিন্তু শ্রুতির সেখানে থাকার কথা গোপন রাখা যায়নি। আর সেখানেই দেখা দিয়েছে যত সমস্যা। এক অনুরাগী নেশার ঘোরে মাঝরাতে গিয়ে উপস্থিত হন শ্রুতির ঘরের বাইরে। জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেন দরজায়। যখন শ্রুতি জিজ্ঞাসা করেন কী প্রয়োজন তখন উত্তরে সেই মদ্যপ যুবক বলেন যে তাঁর জন্যে ফোন আছে। এর পরেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন শ্রুতি। তারা এসে এই মদ্যপ যুবককে তুলে দেয় পুলিশের হাতে।
তবে এমন অভিজ্ঞতা শ্রুতির কাছে প্রথম নয়। গত বছরও এক অন্ধুভক্ত পিছু নিয়েছিল শ্রুতির। তিনি যেখানেই যেতেন সেখানেই পৌঁছে যেত সেই ভক্ত। আবার আর এক জন তো একটি রিহার্সালের মধ্যে শ্রুতির অজান্তে কিছু ছবি তুলে তা পোস্ট করে দেয় ফেসবুকে। তা নিয়েও বেশ হইচই পড়ে গিয়েছিল।

Share This Article